বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিদ্যালয়ের দাতা সদস্য ও অভিভাবককের বিরুদ্ধে মিথ্যে মামলার প্রতিবাদে সাদুল্যাপুরে মানববন্ধন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৬
  • ৪৮২ বার পড়া হয়েছে

 

 

 

 

 

গাইবান্ধা থেকে শেখ হুমায়ুন হক্কানী ঃ গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার

খোর্দ্দকোমরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য ও অভিভাবক আ’লীগ

নেতা ডাঃ আব্দুল জব্বার শেখকে মারপিট করে মিথ্যা হয়রানীমূলক মামলা

দিয়ে গ্রেফতার করার প্রতিবাদে খোর্দ্দকোমরপুর বাজারে বৃহস্পতিবার

মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয়

আওয়ামীলীগ নেতাকর্মী, বিদ্যালয়ের অভিভাবক ও সচেতন জনগণের উদ্যোগে

এই প্রতিবাদ কর্মসূচী পালিত হয়। খোর্দ্দকোমরপুর বাজারে এলাকার

কয়েকশত নারী পুরুষ এতে অংশ গ্রহণ করে।

পরে খোর্দ্দকোমরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাাধারণ সম্পাদক মামুন

মন্ডলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আরিফুর

রহমান চৌধুরী শামীন, ডাঃ আব্দুল জব্বার শেখ. সাবেক ইউপি চেয়ারম্যান

হাফিজুর রহমান চৌধুরী, শাহী মিয়া, মাসুম মিয়া, সবুজ মিয়া, লাবলু

মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, বিদ্যালয়ে এ্যাডহক কমিটির তথ্য জানতে চাওয়ায় বিদ্যালয়ের

দুর্নীতিবাজ প্রধান শিক্ষক শাহ মো: ওয়ালিয়ুর রহমান ও তার নিজস্ব

সন্ত্রাসী বাহিনী দিয়ে ডাঃ আব্দুল জব্বার শেখকে বেদম মারপিট করে এবং

থানায় মিথ্যা হয়রানীমুলক অভিযোগ দিয়ে তাকে গ্রেফতার করানো হয়।

বক্তরা অবিলম্বে মিথ্যা ভিত্তিহীন মামলা প্রত্যাহারসহ দুর্নীতিবাজ প্রধান

শিক্ষকের অপসারণ ও শাস্তির দাবী জানান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451