বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

‘ভারতে মুসলমানদের সঙ্গে ভালো ব্যবহার করা হয়’

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০১৬
  • ৫২১ বার পড়া হয়েছে

 

 

বিতর্কে না জড়ালেও বরাবরই সরাসরি কথা বলেন বলিউড তারকা এমরান হাশমি। নিজের মতামত প্রকাশ করার ক্ষেত্রে ‘বলিউডি সতর্কতা’ তাঁর কখনোই ছিল না। এমটিভি ইন্ডিয়ার খবরে জানা গেল, ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে তেমন চিন্তিত নন এই তারকা। তাঁর মতে, ভারতে মুসলমানদের সঙ্গে ভালো ব্যবহারই করা হয়।

‘ভারতে বিভিন্ন বর্ণ আর বিভিন্ন ধর্মের মানুষ একই সঙ্গে বসবাস করে। এমন অবস্থায় আমরা, মুসলমানরা ভালোই আছি। তেমন কোনো বড় ধরনের সমস্যা তো হচ্ছে না’, বলেছেন এমরান।

তবে এমন কথা বলার সময় এমরানকে নিজেরই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। এর কারণ, পালি হিলের জমকালো এলাকায় এমরান যখন বাড়ি কিনতে গিয়েছিলেন, স্রেফ তিনি মুসলিম ধর্মের বলে সেখানকার হাউজিং সোসাইটি তাঁকে অনুমতি দেয়নি। তখন বিষয়টি নিয়ে প্রতিবাদও করেছিলেন এমরান। তবে বর্তমানে এই বিষয়ে তিনি একটু ভিন্নভাবে ব্যাখ্যা দিয়েছেন।

‘ওই বাড়ি-সংক্রান্ত বিষয়ে আমি আসলে তেমন কিছু বলতে চাই না। আমি এটা বলতে পারব না যে এই সমস্যা রয়েছে কি নেই। তবে মোটা দাগে এটাই বলতে হবে যে আমরা সবাই একসঙ্গে আছি এবং শান্তিতে বসবাস করছি। আমি মনে করি, আমরা ভালোই আছি। আমি এটাই বলব যে ভারতে মুসলমানদের সঙ্গে ভালো ব্যবহারই করা হয়’—এভাবেই বলেন এমরান।

এমরান এখন ব্যস্ত তাঁর নতুন হরর ছবি ‘রাজ রিবুট’ এর প্রচারণায় ব্যস্ত। এই ছবিতে এমরান ছাড়াও অভিনয় করেছেন কৃতী খরবান্দা এবং গৌরব অরোরা। বিশেষ ফিল্মসের ব্যানারে নির্মিত এই ছবি মুক্তি পাবে চলতি মাসের ১৬ তারিখে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451