শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঈদে আসছে জি সিরিজের নাটক ‘সাত দিন’ ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই- স্বরাষ্ট্রমন্ত্রী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা সরকারের: পরিবেশ মন্ত্রী  গফরগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে  মোবাইল কোর্ট পরিচালনা  ইরান–ইসরায়েল উত্তেজনার মাঝেই ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ঈদ উপলক্ষে দৌলতদিয়া নৌ পথের শৃঙ্খলা ও নিরাপত্তায় মতবিনিময় সভা  বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার এখন আমাদের জাতীয় অঙ্গীকার, জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে।  প্রধানমন্ত্রীর নির্দেশে প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা করছে সরকার – ইরান-ইসরাইল যুদ্ধে নিহত প্রবাসীর জানাযায় প্রবাসী কল্যাণমন্ত্রী ভূমিকম্প পরবর্তী উদ্ধার অভিযানে ঢাকা মহানগরে ১ লাখ স্বেচ্ছাসেবক তৈরি করা হচ্ছে-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী ঠাকুরগাঁওয়ে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ

চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের জন্য এক যুবককে কারাদন্ড

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০১৬
  • ৩৬৫ বার পড়া হয়েছে

দিদার এলাহী সাজু. হবিগঞ্জ ॥ হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার কালেঙ্গায় করাঙ্গী নদীতে

অবৈধভাবে বালু উত্তোলনের জন্য সুমন মিয়া (২৭) নামের এক যুবককে ৩ মাসের কারাদন্ড

দিয়েছে ভ্রাম্যমান আদালত।

আজ বুধবার দুপুরে চুনারঘাট উপজেলা ভুমি অফিসার তনময় ইসলামের নেতৃত্বে এ অভিযান

পরিচালনা করা হয়।

আটককৃত যুবক হচ্ছে উপজেলার চামলতলী গ্রামের ইদ্রিস আলীর পুত্র সুমন মিয়া (২৭)।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার কালেঙ্গা এলাকায় করাঙ্গী নদীতে একটি প্রভাবশালী মহল ড্রেজার

মিশন বসিয়ে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে আসছে। এই মহলটি আজও বালু উত্তোলন করছে

এমন অভিযোগ পেয়ে চুনারঘাট উপজেলা ভুমি অফিসার তনময় ইসলাম কালেঙ্গা এলাকায়

অভিযান চালায়। অভিযানে বালু উত্তোলনের ৩টি ড্রেজার মেশিনসহ সুমনকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমান আদালতের বিচারক ও ভুমি অফিসার তাকে ৩ মাসের কারাদন্ড প্রদান করেন। ভ্রাম্যমাণ

আদালতকে সহযোগিতা করেন চুনারুঘাট থানার এসআই মাসুদুজ্জামানসহ একদল পুলিশ।

ভ্রাম্যমান আদালতের বিচারক ও ভুমি অফিসার তনময় ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451