বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

বাহুবলে দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৬
  • ৫২০ বার পড়া হয়েছে

দিদার এলাহী সাজু,হবিগঞ্জ ॥ হবিগঞ্জ জেলার বাহুবলে দু’পক্ষের সংঘর্ষে

অম্পু সূত্রধর (১৮) নামের এক যুবক নিহত হয়েছে। এছাড়াও সংঘর্ষে আহত

হয়েছে কমপক্ষে ১৫ জন।

শনিবার সকাল ৯টায় উপজেলার শ্যামপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত অম্পু শ্যামপুর গ্রামের কৃষ্ণধন সূত্রধরের পূত্র।

আহতদের মধ্যে শোভন সূত্রধর (৪০), সুবোধ সূত্রধর (৭৫), সুশীল সূত্রধর(৩৪),

সুধীর সূত্রধর (৭০), স্বদেশ সূত্রধর (৩২), হিরা সূত্রধর (৪০), সম্ভু সুত্রধর (২৮)

কে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার স্নানঘাট ইউনিয়নের শ্যামপুর

গ্রামের সুশীল সূত্রধরের সাথে পাশে বাড়ীর পরিতোষ সূত্রধরের রাস্তা জায়গা

নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে শনিবার সকালেউভয়

পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে এলাকার

লোকজন সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। এতে উভয় পক্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়।

স্থানীয় লোকজন আহতের উদ্ধার করে বাহুবল হাসাপাতালে ও হবিগঞ্জ আধুনিক

সদর হাসপাতালে ভর্তি করে।

অম্পু সূত্রধরকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে বেলা

১১টায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার

(আরএমও) বজলুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451