মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                              আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে ৪টি সংগঠনের সভাপতির অংশগ্রহণ চট্টগ্রামে জমে উঠেছে ঈদের কেনাকাটা, দেশীয় টুপি ও নতুন নোটে বাড়তি আগ্রহ চট্টগ্রাম থেকে অগ্রিম টিকেটে ট্রেনে যাত্রীদের ঈদযাত্রা শুরু সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী  চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী খাজা মঈনুদ্দিন চিশতি (র.)-এর আশুলিয়ায় নায়েবে আমির মিজানুর রহমান চিশতির দরবার শরীফে ইফতার ও দোয়া অনুষ্ঠিত 

মাধবপুরে শিশু হত্যার অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০১৬
  • ৩৬২ বার পড়া হয়েছে

সাইফুল ইসলাম তালুকদার,জেলা প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার রাজাপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংর্ঘষ চলাকালে পানিতে ফেলে রবিন নামে এক শিশুকে হত্যার দায়ে বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- রবিন হত্যা মামলার প্রধান আসামি উপজেলার বহরা ইউনিয়নের রাজাপুর গ্রামের বেনু মিয়া (৫৬) ও তার ছেলে মামলার ৪ নম্বর আসামি আব্দুল মতিন(২৫)।
বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার চৌমুহনী ইউনিয়নের গাজিপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয় ।
মাধবপুর থানার উপ-পরিদর্শক(এসআই) মমিনুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের দুপুরে হবিগঞ্জ বিচারিক আদালতে পাঠানো হলে বিজ্ঞ বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জমি সংক্রন্ত বিরোধের জের ধরে রাজাপুর গ্রামের দুধ মিয়ার সঙ্গে একই গ্রামের বেনু মিয়ার বিরোধ চলছিল। এর জের ধরে দু’পক্ষের সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের লোকজন রবিনকে পানিতে ফেলে হত্যা করে।
এ ঘটনায় দুধ মিয়া বাদী হয়ে বেনু মিয়াকে প্রধান আসামি করে ৪ জুন হবিগঞ্জ বিচারিক আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে থানা পুলিশ মামলা রেকর্ড করে। এরপর থেকেই বেনু মিয়া ও তার ছেলে আব্দুল মতিন আত্মগোপনে ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451