শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কাঠালিয়ায় কলেজ ছাত্রীর শ্লীলতাহানীর চেষ্টা, থানায় মামলা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০১৬
  • ২৮০ বার পড়া হয়েছে

ঝালকাঠি সংবাদদাতাঃ-ঝালকাঠির কাঠালিয়ায় তফাজ্জল হোসেন মানিক

মিয়া ডিগ্রী কলেজের স্নাতক শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানীর

চেষ্টার অভিযোগে আরিফ হোসেন (২২) নামের এক বখাটে যুবকের

বিরুদ্ধে মামলা হয়েছে। ছাত্রীর পিতা বাদী হয়ে আরিফ হোসেনকে

আসামী করে ওই বিকেলেই কাঠালিয়া থানায় নারী ও শিশু নির্যাতন

আইনে এ মামলা দায়ের করেন। অভিযুক্ত আরিফ হোসেন উপজেলার পশ্চিম

আউরা গ্রামের রুস্তুম আলীর বখাটে পুত্র। জানাগেছে, বুধবার দুপুরে

কলেজের পরীক্ষা শেষে বেলা ১২টার দিকে বাড়ি ফেরার পথে আরিফ ওই ছাত্রীর

পিছন থেকে ডাক দেয়। এতে সারা না দেওয়ায় সামনে এসে পথরোধ করে

এবং ছাত্রীর হাত ধরে টানা হেঁচড়া করে আরিফ। এ সময় ছাত্রীর ডাক

চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে। তবে লম্পট আরিফ

দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনার তীব্র নিন্দা ও দূস্কৃতকারী আরিফকে

দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন কলেজের

শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। কাঠালিয়া থানার ওসি মো.

জাহিদ হোসেন জানান, এ ঘটনায় একজনকে আসামী করে বিকেলে

মামলা রের্কট হয়েছে। আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে। ঘটনার পর

থেকে পুলিশ বিভিন্ন উপায়ে আসামী আরিফকে গ্রেফতারের জন্য

মাঠে রয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451