মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                              আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে ৪টি সংগঠনের সভাপতির অংশগ্রহণ চট্টগ্রামে জমে উঠেছে ঈদের কেনাকাটা, দেশীয় টুপি ও নতুন নোটে বাড়তি আগ্রহ চট্টগ্রাম থেকে অগ্রিম টিকেটে ট্রেনে যাত্রীদের ঈদযাত্রা শুরু সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী  চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী খাজা মঈনুদ্দিন চিশতি (র.)-এর আশুলিয়ায় নায়েবে আমির মিজানুর রহমান চিশতির দরবার শরীফে ইফতার ও দোয়া অনুষ্ঠিত 

নলছিটিতে ইয়াবা ও জাল টাকাসহ মাদক সম্রাট গ্রেপ্তার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০১৬
  • ২৯৩ বার পড়া হয়েছে

ঝালকাঠি সংবাদদাতাঃ-৫০টি ইয়াবা ট্যাবলেট ও তিন হাজার টাকার জাল

নোটসহ ঝালকাঠির নলছিটিতে মহিউদ্দিন হাওলাদার মুকুল নামে এক

মাদক স¤্রাটকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে উপজেলার

কাঠিপাড়া গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার

করে। মুকুল নলছিটি উপজেলার কাঠিপাড়া গ্রামের জেন্নাত আলী

হাওলাদারের ছেলে । নলছিটি থানার ওসি এ কে এম সুলতান মাহমুদ

জানান, মহিউদ্দিন হাওলাদার মুকুল দীর্ঘ দিন ধরে মাদক ও জাল টাকার

ব্যবসা করতো। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান

চালায়। এ সময় তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৫০টি ইয়াবা

ট্যাবলেট এক হাজার টাকার দুইটি এবং ৫০০ টাকার দুইটি জালনোট

উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য

নিয়ন্ত্রণ আইনে একটি এবং জালনোট বহনের অভিযোগে একটি

মামলা দায়ের করা হয়। স্থানীয়রা জানায়, দীর্ঘ দিনধরে মহিউদ্দিন হাওলাদার

মুকুল কাঠিপাড়া এলাকায় মাদকের ব্যবসা করে আসছিল। নিরাপদে সে

নলছিটি শহরে সেবনকারীদের কাছে ইয়াবা, গাঁজা ও হিরোইন বিক্রি

করতো। বাড়িতে বসেই মাদকের ব্যবসা চালিয়ে যাওয়ায় এতদিন

ধরাছোয়ার বাইরে ছিল মুকুল। স্থানীয়রা কেউ প্রতিবাদ করলে মুকুল ও

তার লোকজনের রোষানলে পড়তে হতো। মাদক সেবনকারীদের দিয়ে

প্রতিবাদকারীদের মারধর করা ও নানা ধরণের হুমকিরও অভিযোগ রয়েছে

মুকুলের বিরুদ্ধে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451