বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁও -৩ আসনে বিএনপি’র মনোনীত এমপি প্রার্থী জাহিদুরের নির্বাচনী প্রচারণা  পীরগঞ্জে সাংবাদিকের উপর হামলা, টাকা ছিনতাই  নাতনিকে যৌন হয়রানির প্রতিবাদ করায় ৮০ বছরের দাদীকে নির্মমভাবে হত্যা, দুই যুবক আটক তালা প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও দীপা রানী সরকারকে ফুলেল শুভেচ্ছা তালায় শিক্ষককে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে হামলাকারীর মৃত্যু নোয়াখালীতে লাল সবুজ বাস যাত্রীকে মারধরের চাঞ্চল্যকর ঘটনায় দুই জন গ্রেপ্তার অবৈধ সম্পদ অর্জন সাবেক এমপির এপিএস অচীন কুমার দাসের দুই কোটি টাকার সম্পদ ক্রোকের নির্দেশ আদালতের চীনের সাথে জোরালো আলোচনা চলছে শ্রীঘ্রই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে। কুড়িগ্রামে উপদেষ্টা  সৈয়দা রিজওয়ানা হাসান” তালায় দুগ্ধ উৎপাদন বৃদ্ধিতে সমবায় সদস্যদের মাঝে চেক বিতরণ তালায় বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা

হবিগঞ্জের বানিয়াচঙ্গে বজ্রপাতে এক জেলে নিহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০১৬
  • ৫১৪ বার পড়া হয়েছে

সাইফুল ইসলাম তালুকদার,জেলা প্রতিনিধিঃ
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার তালংয়ের হাওরে বজ্রপাতে এক জেলে নিহত হয়েছে। মঙ্গলবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত জেলে হাবিবুর রহমান (২২) উপজেলার কাগাপাশা ইউনিয়নের বাঘহাতা গাজীপুর গ্রামের শাফি মিয়ার ছেলে।

জানা যায়, হাবিবুর রহমান সকালে মাছ ধরতে তালংয়ের হাওরে যায়। এ সময় প্রচণ্ড বৃষ্টিপাত শুরু হয়। সকাল প্রায় ৮টার দিকে বিকট শব্দে বজ্রপাত হয়। আশপাশের জেলেরা হাবিবুর রহমানকে নৌকায় দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন।

হাবিবুর রহমানকে পাওয়া যাচ্ছে না এ খবর ছড়িয়ে পড়লে গ্রাম থেকে বেশ কয়েকটি নৌকা নিয়ে জেলেরা ও আত্মীয় স্বজন হাওরে জাল ফেলে খোঁজাখুজি করতে থাকেন। আড়াই ঘন্টা পর হাওর থেকে হাবিবুর রহমানের মৃতদেহ উদ্ধার করা হয়।

হাবিবুর রহমানের পিতা শাফি মিয়া জানান,বজ্রপাতে আমার ছেলে মারা গেছে। হাসপাতালে নিলেতো ছেলেকে ফিরে পাব না। তিনি জানান, বিকেলে তার দাফন সম্পন্ন হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451