বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

হাঁটু সুস্থ রাখবেন যেভাবে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৬ জুন, ২০১৯
  • ৪৫১ বার পড়া হয়েছে

 

যারা হাঁটুর সমস্যায় ভুগেন তারাই জানেন এটা আমাদের শরীরের জন্য কতটা গুরুত্বপূর্ণ। হাঁটু সুস্থ না থাকলে চলাফেরা যেমন কঠিন হয়ে যায় তেমনি ভারী কোনও কাজও করা যায় না। এজন্য হাঁটু সুস্থ রাখার চেষ্টা করতে হবে। দেখে নিন হাঁটু সুস্থ রাখতে কী করবেন-

সাঁতারহাঁটু ভালো রাখতে ও আর্থ্রাইটিসের সমস্যা কমাতে সাঁতার খুব উপকারী ব্যায়াম। এই ব্যায়াম হাড়কে শক্তিশালী রাখে, পাশাপাশি হাঁটুর জয়েন্টের আশপাশের পেশিকেও ভালো রাখে।

ভিটামিন-সিভিটামিন সি কোলাজেন উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ। কোলাজেন হাঁটুর কার্টিলেজের প্রধান উপাদান। এটি হাড়ের বৃদ্ধির জন্য জরুরি। ভিটামিন সি হাড় ক্ষয় ও হাড়ের ফ্র্যাকচার প্রতিরোধে কাজ করে।

ম্যাসাজহাঁটুর ব্যথা কমাতে এবং হাঁটুকে শক্তিশালী রাখতে ম্যাসাজ একটি চমৎকার উপায়। এটি রক্ত সঞ্চালন ভালো রাখে। এতে হাঁটু ভালোভাবে পুষ্টি পায়, হাঁটু শক্ত থাকে।

ভিটামিন-ডিহাড় ভালো রাখার জন্য ভিটামিন ডি খুব গুরুত্বপূর্ণ। ভিটামিন ডি-এর ঘাটতি হলে ফ্র্যাকচার ও হাড় ক্ষয়ের ঝুঁকি বাড়ে। শরীরের ক্যালসিয়াম শোষণের জন্যও এই ভিটামিন প্রয়োজন।

প্রদাহরোধী খাবারহাঁটুর প্রদাহ হলে ব্যথা তৈরি হয়, হাঁটু দুর্বল হয়ে পড়ে। এজন্য হাঁটু ভালো রাখতে প্রচুর প্রদাহরোধী খাবার খাওয়া প্রয়োজন। প্রদাহরোধী খাবারের মধ্যে রয়েছে কাঠবাদাম, মিষ্টি আলু, পালংশাক, ব্লুবেরি, অ্যাভাক্যাডো, আদা, রসুন, জলপাইয়ের তেল, স্যামন, ফ্ল্যাক্সিড ইত্যাদি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451