রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম আশুলিয়ায় একটি ভবনের ৬ তলায় পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত লাশ উদ্ধার বাংলার প্রতিদিনের স্টাফ রিপোর্টার মোঃফরহাদ হোসেনের উপর হামলা স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ

পাঁচবিবিতে জনবল সংকট ইউনিয়ন স্বাস্থ্য সেবা কেন্দ্রে

মো: আলী হাসান, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৯৭ বার পড়া হয়েছে
মোঃ আলী হাসান, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলো দীর্ঘদিন যাবৎ চলছে জনবল সংকটের মধ্যদিয়ে। উপজেলা পরিবার পরিকল্পনা অফিস সুত্রে জানা যায় অর্ধেক কর্মকর্তা/কর্মচারী দিয়েই চলছে সেবা কার্যক্রম। উপজেলা পরিবার পরিকল্পনা অফিস ও ৮টি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের জন্য সর্বমোট ৬৭টি পদের মধ্যে শুন্য পদই আছে ৩৫টি। প্রতিটি স্বাস্থ্য কেন্দ্রে একজন করে সাব-কমিউনিটি মেডিকেল অফিসার, পরিবার কল্যাণ পরিদর্শিক, পরিবার কল্যাণ পরিদর্শিকা, ফার্মাসিস্ট, পিয়ন ও আয়া সহ ৬’টি পদ আছে। সরেজমিনে দেখাযায় প্রতিটি কেন্দ্রে ৬’টি পদের মধ্যে ২/৩ জন করে জনবল দিয়েই চলছে সেবা কার্যক্রম। কেন্দ্রগুলোতে দ্বায়িত্বে থাকা ব্যাক্তিরা বলছেন, জনবলের অভাব থাকলেও সেবা নিতে আসা রোগীদের বিনা চিকিৎসায় ফেরৎ দেই না। জনবলের অভাবে আমাদের যেমন পরিশ্রম বেশী করতে হচ্ছে তবে সব পদের লোক থাকলে সেবার মানটা আরো বৃদ্ধি করা যেত বলেও জানান তারা।
উপজেলার ধরঞ্জী ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে দেখা যায়, ৫০ থেকে ৬০ জন ছোটবড় নারী-পুরুষ লাইন ধরে আছে চিকিৎসা ও ঔষধ নেওয়ার জন্য। কেন্দ্রটির উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার আব্দুল্লাহ্ বিন মোকছেদ ও পিয়ন মোঃ রেজাউল করিম ২’জন মিলে এতগুলো রোগীর সেবা দিচ্ছেন। মেডিকেল অফিসার মোকছেদ সেবা নিতে আসা রোগীর রোগের কথা শুনছেন চিকিৎসা পত্র দিচ্ছেন আবার নিজেই ঔষধ দিচ্ছেন। পিয়ন রেজাউলকে দেখা যায়, এলোমেলো রোগীদের লাইন ঠিক করা সহ সিরিয়াল মেন্টেন করতেই হিমশিম খাচ্ছেন। ধরঞ্জী ইউনিয়ন স্বাস্থ্য কেন্দের পাশের গ্রাম শ্রীমন্তপুর থেকে পবন পালের স্ত্রী ৭’মাসের পেটে বাচ্চা শ্রী অনিমা এসেছে চিকিৎসা নিতে। অনেক ক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর সে ঔষধ পেয়েছে বলে জানান অনিমা। সর্দি-জ¦রে আক্রান্ত ১০ মাসের শিশু সন্তান তানসিফ আহম্মেদকে কোলে নিয়ে গোয়াপাড়ার শাহিদা খাতুন লাইনে দাঁড়িয়ে আছে সন্তানকে ডাক্তার দেখানোর জন্য। কেন্দ্রটিতে সেবা নিতে আসা সবাই বলেন, হাসপাতালে লোকজন কম থাকার জন্য ডাক্তার দেখাতে ও ঔষধ পেতে আমাদের অপেক্ষা করতে হয়। উপজেলার আটাপুর স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার মোঃ তৌফিক এলাহী বলেন, পরিবার কল্যাণ পরিদর্শিকা তারা তো গর্ভবতী মায়েদের শুধু সেবা দেন। আমি ও একজন আয়া ২’জন মিলে গড়ে প্রতিদিন শ’খানেক রোগীর সেবা দিয়ে যাচ্ছি। আটাপুর স্বাস্থ্য কেন্দ্রের পাশাপাশি আয়মারসুলপুর কেন্দ্রে মেডিকেল অফিসার না থাকায় সপ্তাহে ২’দিন অতিরিক্ত দ্বায়িত্ব পালন করছি বলেও জানান তিনি।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈয়দ মোঃ নাঈম বলেন, উপজেলা অফিস ও ৮’টি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জনবল সংকটের বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451