শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

কাঁঠালিয়ায় অগ্নিকান্ডে ১০ দোকান ভস্মীভূত, ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২৬ আগস্ট, ২০১৬
  • ৩১৭ বার পড়া হয়েছে

ঝালকাঠি সংবাদদাতাঃ-ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আওড়াবুনিয়া

বাজারে অগ্নিকান্ডের ঘটনায় ১০টি দোকান ভস্মীভূত হয়েছে।

বৃহস্পতিবার রাত ২টার দিকে একটি কাপড়ের দোকান থেকে এ

অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। ভোরে কাঠালিয়ার উপজেলা নির্বাহী

অফিসার (ইউএনও) ডা. শরীফ মুহম্মদ ফায়েজুল আলম এবং আওড়াবুনিয়া

ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিটন নকিব ঘটনাস্থল পরিদর্শন করেন।

কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডা. শরীফ মুহম্মদ

ফয়েজুল আলম জানান, বৃহস্পতিবার রাত ২টার দিকে কাঠালিয়া

উপজেলার আওড়াবুনিয়া বাজারের কেন্দ্রস্থলে একটি কাপড়ের দোকান

থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে পার্শ্ববর্তী দোকানগুলোতে

আগুন ছড়িয়ে পড়ে।অগ্নিকান্ডের খবর পেয়ে কাঠালিয়া ফায়ার

সার্ভিসের দমকল বাহিনী ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন

নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগেই ১০টি দোকান ভস্মীভূত হয়ে যায়।

এতে ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত দোকান মলিকরা

জানিয়েছেন। ঝালকাঠি জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরীর

সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে প্রশাসনের পক্ষ থেকে বিধি

মোতাবেক সহায়তা প্রদানের আশ্বাসও দেয়া হয়েছে বলেও জানান

কাঠালিয়ার ইউএনও।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451