বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

হবিগঞ্জের চুনারুঘাটে কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২৬ আগস্ট, ২০১৬
  • ৫১৪ বার পড়া হয়েছে

সাইফুল ইসলাম তালুকদার,হবিগঞ্জ প্রতিনিধিঃ
চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের বগাডুবি গ্রামের আঃ রাজ্জাকের পুত্র হাছন মিয়া (৫০) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে নিজ গ্রামের ডাঃ তপন দাশ গুপ্তের গাছ বাগানের রঙ্গী গাছের ডালে নাইলন রশি বেঁধে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন হাসন মিয়া। সহায় সম্বলহীন হাছন মিয়ার দুই পুত্র সন্তান থাকলে কেউ তার খোঁজ খবর রাখতো না বলে জানা যায়। তার স্ত্রীও বছর তিনেক আগে তাকে ফেলে গিয়ে অন্য জনকে বিয়ে করেছে। তবে তার আত্মহত্যার প্রকৃত কারণ জানা যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত চুনারুঘাট থানার এস আই সেলিম বিকাল সোয়া চারটায় লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। এর মধ্যে হাছন মিয়ার বড় ভাই নুরুল হক ছাড়া আর কোন আত্মীয় স্বজনকে লাশের আশপাশে দেখা যায়নি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451