শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঈদে আসছে জি সিরিজের নাটক ‘সাত দিন’ ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই- স্বরাষ্ট্রমন্ত্রী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা সরকারের: পরিবেশ মন্ত্রী  গফরগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে  মোবাইল কোর্ট পরিচালনা  ইরান–ইসরায়েল উত্তেজনার মাঝেই ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ঈদ উপলক্ষে দৌলতদিয়া নৌ পথের শৃঙ্খলা ও নিরাপত্তায় মতবিনিময় সভা  বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার এখন আমাদের জাতীয় অঙ্গীকার, জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে।  প্রধানমন্ত্রীর নির্দেশে প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা করছে সরকার – ইরান-ইসরাইল যুদ্ধে নিহত প্রবাসীর জানাযায় প্রবাসী কল্যাণমন্ত্রী ভূমিকম্প পরবর্তী উদ্ধার অভিযানে ঢাকা মহানগরে ১ লাখ স্বেচ্ছাসেবক তৈরি করা হচ্ছে-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী ঠাকুরগাঁওয়ে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ

ঝিনাইদহে এবার সেবিকা তানজিলাকে পিটিয়ে হত্যা ! লাশ নিয়ে স্বজনদের বিক্ষোভ !

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১৬
  • ৩১৮ বার পড়া হয়েছে

 

 

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহ শহরের আদর্শপাড়া বকুলতলা এলাকায় তানজিলা আক্তার (২২) নামে

গৃহবধূ এক নার্সকে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে। নিহত

তানজিলা ঝিনাইদহ শহরের পাগলা কানাই এলাকার কোড়াপাড়ার আব্দুল গনি

মেম্বরের মেয়ে। তিনি ঢাকার পপুলার ডাঢাগোনেষ্টিক সেন্টারে স্টাফ

নার্স হিসেবে কর্মরত ছিলেন।Tanzila-jhenaidah1

মঙ্গলবার তাকে মুক্তিযোদ্ধা কোটায় ঢাকার মহাখালীতে সরকারী নার্স

হিসেবে যোগদান করার কথা ছিল। কিন্তু তার আগেই সোমবার বিকালে

স্বামী নাজমুল হাসান জুয়েল নির্যাতন করে তাকে হত্যা করেছে বলে

তানজিলার পরিবার অভিযোগ করেছেন ।

এ ঘটনার পরে থেকে স্বামী জুয়েলসহ তার পরিবারের লোকজন পলাতক রয়েছে।

এদিকে তানজিলা হত্যার প্রতিবাদ ও ঘাতক স্বামী জুয়েলের বিচারের দাবিতে

মঙ্গলবার দুপুরে শহরের হামদহ থেকে প্রেরণা-৭১ পর্যন্ত বিক্ষোভ মিছিল করে

এলাকাবাসী।

তানজিলার মা বিথি বেগম কান্নাজড়িত কন্ঠে বলেন, গত চার মাস আগে

শহরের বকুলতলা এলাকার আব্দুল বাকী বিল্লার ছেলে নাজমুল হাসান জুয়েলের

সাথে পারিবারিক ভাবে মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী জুয়েল

বিভিন্ন দাবি দাওয়া নিয়ে প্রায়ই তানজিলাকে নির্যাতন করতো।

নির্যাতরে খবর পেয়ে তানজিলার বাবা আব্দুল গণি সোমবার সকালে মেয়ে

আনতে আদর্শপাড়ার শ্বশুর বাড়ির যান। কিন্তু তানজিলাকে দেওয়া হয়নি।

বিকালে জানতে পারেন তানজিলা মারা গেছেন।

তানজিলার বাবা আব্দুল গনি মেম্বর অভিযোগ করেন, আমার মেয়েকে

পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। আমির এর বিচার চাই। তানজিলার বাবার

বন্ধু ঝিনাইদহ জেলা বাস্তহারালীগের সভাপতি ওবাইদুর রহমান মাসুদ বলেন,

মেয়েটি ছোট বেলা থেকে আমাদের চোখের সামনে মানুষ হয়েছে। খুব

ভদ্র স্বভাবের ছিল। তাকে হত্যা করা হয়েছে।

তিনি আরো জানান, তানজিলার নানা হাবিবুর রহমান বীর মুক্তিযোদ্ধা।

নানার কোটায় সে একটি সরকারী চাকরী পান। মঙ্গলবার সরকারী নার্স

হিসেবে তার যোগদানের কথা ছিল।

বিষয়টি নিয়ে ঝিনাইদহ সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল)

গোপিনাথ কানজিলাল সাংবাদিকদের জানান, প্রাথমিক ভাবে পুলিশ ধারনা

করছে তানজিলা আত্মহত্যা করেছে।

তবে তানজিলার পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ করায় বিষয়টি তদন্ত করে

দেখা হচ্ছে এবং ময়নাতদন্তের রির্পোট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা

যাবে। তিনি আরো বলেন, পুলিশের পক্ষ থেকে তানজিলার পরিবারকে মামলা করা

জন্য বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451