শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পীরগঞ্জ শিক্ষার্থীদের মাঝে চারা ও মাটির ব্যাংক বিতরণ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ আগস্ট, ২০১৮
  • ৩১০ বার পড়া হয়েছে

জাকির হোসেন, পীরগঞ্জ (ঠাকুরগাঁও)ঃ ঠাকরগাঁওয়ের পীরগঞ্জ
উপজেলার জাবরহাটে ঝড়ে পড়া রোধে প্রাথমিক বিদ্যালয়ের
শিক্ষার্থীদের মাঝে ব্যাক্তি উদ্যোগে গাছের চারা ও মাটির ব্যাংক
বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় জাবরহাট সরকারী
প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব বিতরণ কালে উপজেলা চেয়ারম্যান
জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ ডব্লিউ এম
রায়হান শাহ, পীরগঞ্জ সরকারী কলেজের অবসর প্রাপ্ত অধ্যক্ষ কৃষ্ণ মোহন
রায়, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ অমল কুমার, উপজেলা শিক্ষা
কর্মকর্তা নজরুল ইসলাম, জাবরহাট ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীর,
সাবেক ইউপি চেয়ারম্যান সফিরউর রহমান সফি, জাবরহাট উচ্চ
বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপেন চন্দ্র মালাকার, উদ্যোক্তা শাহনুর
সেলিম সোহাগ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, জাবরহাট এলাকার
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ঝড়েপড়া রোধ এবং মাদের
অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে স্থানীয় শিক্ষিত বেকার যুবক
শাহনুর সেলিম সোহাগ “ সঙ্গী” নামে একটি সামাজিক সংগঠন
গড়ে তোলে গত ৩ মাস ধরে ঐ এলাকার প্রাথমিক বিদ্যালয়ের ৩০
শিক্ষার্থীকে স্থানীয় উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে বিনা খরচে
প্রতিদিন সকালে পাঠদান দিয়ে আসছেন এবং অভিভাবকদের নানাভাবে
সচেতন করার চেষ্টা করছেন। বিষয়টি এলাকায় বেশ আলোড়ন সৃষ্টি
করেছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451