বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

৪০০ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাস

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ জুলাই, ২০১৮
  • ৩২৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় ৪০০ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছে।

আর এবার একজন শিক্ষার্থীও পাস করেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা ৫৫টি।

শতভাগ পাস ও শূন্য পাস করা উভয় ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা গতবারের তুলনায় এবার কমেছে।

আজ প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে এই তথ্য জানানো হয়েছে।

২০১৭ সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় শতভাগ পাস ছিল ৫৩২টি শিক্ষা প্রতিষ্ঠানে। এ বছর শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ৪০০-তে দাঁড়িয়েছে।

গত বছর ৭২টি শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি। তবে এবার এই সংখ্যা কমে ৫৫টিতে দাঁড়িয়েছে।

২০১৭ সালের তুলনায় এ বছর বেশি সংখ্যক প্রতিষ্ঠান উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নেয়। এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয় মোট ৮ হাজার ৯৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠান। গত বছর এই সংখ্যা ছিল ৮ হাজার ৭৭১টি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451