বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর নির্দেশে প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা করছে সরকার – ইরান-ইসরাইল যুদ্ধে নিহত প্রবাসীর জানাযায় প্রবাসী কল্যাণমন্ত্রী ভূমিকম্প পরবর্তী উদ্ধার অভিযানে ঢাকা মহানগরে ১ লাখ স্বেচ্ছাসেবক তৈরি করা হচ্ছে-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী ঠাকুরগাঁওয়ে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে দোয়ার অনুরোধ ধর্মমন্ত্রী কায়কোবাদের খালে মাছের চাষ ও খালপাড়ে গাছ লাগানো হবে- আসাদুল হাবিব দুলু এমপি  ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ভারতে গ্রেপ্তার ২ এবার স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে কোনো আলোকসজ্জা করা হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী বাগেরহাটের নবনির্বাচিত সংসদ সদস্যদের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক দল  চট্টগ্রাম মহানগর প্রস্তুতি কমিটির আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত চট্টগ্রামে যুবলীগ ক্যাডার একাধিক হত্যা মামলার আসামী টেডি দিদার খুন

তালায় ৩০৫ বস্তা চাল জব্দ !

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২০ আগস্ট, ২০১৬
  • ২৮৬ বার পড়া হয়েছে

 

সেলিম হায়দার,তালা

 

সাতক্ষীরার তালায় জাতপুর বাজার থেকে ট্রাক থেকে ৩০৫ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে এই ঘটনা ঘটে। এ সময় ট্রাকের চালককে আটক করা হয়েছে।

 

¯’ানীয় সূত্রে জানা যায়, চালগুলো জাতপুর বাজারে হামিদ চৌধুরীর রাইস প্রসেসিং মিলে আনলোড করার জন্য আনা হয়েছিল। ট্রাকটির বেপরোয়া গতি দেখে ¯’ানীয়দের সন্দেহ হয়। এ সময় তারা জাতপুর পুলিশ ক্যাম্পে খবর দেয়। পরে পুলিশ এসে চালভর্তি ট্রাক জব্দ করে তালা থানায় নিয়ে যায়। এ সময় বাবু দাশ নামে ট্রাকের চালককে আটক করা হয়। বাবু কেশবপুরের বালিয়াডাঙ্গা গ্রামের মৃত স্বদেশ চন্দ্র দাশের ছেলে।

 

খুলনার দৌলতপুরের চাল ব্যবসায়ী ডি এম আলাউদ্দীনের মালিকানাধীন সোনালী এন্টারপ্রাইজের ম্যানেজার শহিদুল ইসলাম এই চাল জাতপুরে নিয়ে আসেন।

 

এদিকে চাল জব্দ হওয়ার পর ডুমুরিয়া উপজেলার আরশনগর গ্রামের রাজিবুল মেম্বার পুলিশের কাছ থেকে চালসহ ট্রাক ছাড়িয়ে নেওয়ার জন্য জোর প্রচেষ্টা চালা”েছন।

 

এলাকাবাসী জানায়, জব্দকৃত চাল সরকারি ত্রাণ হিসেবে পাওয়া। সরকারি চাল কালো বাজারে বিক্রি সিন্ডিকেটের সদস্যরা এসব চাল কেশবপুরের বন্যাকবলিত এলাকা থেকে তালার জাতপুরে নিয়ে আসে।

 

ট্রাকের ড্রাইভার বাবু দাশ জানায়, কেশবপুর উপজেলার পাজিয়া বাজারের বিকাশ পালের চালের দোকান থেকে এসব চাল নিয়ে আসা হয়েছে। তবে সরকারি চাল কি না তা তার জানা নেই।

 

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) সগির মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত চাল থানায় এনে রাখা হয়েছে। চালগুলো ব্যক্তিমালিকানার বলে দাবি করা হ”েছ। তবে এখনো তার সপক্ষে কোনো ধরনের কাগজপত্র তারা দেখাতে পারেনি। চালগুলো সরকারি ত্রাণের চাল কি না পুলিশ তা খতিয়ে দেখছে।

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451