মোঃ আশিকুর রহমান টুটুল, নাটোর প্রতিনিধি,
নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং
এন্ড টেকনোলজি (বাউয়েট) এর সেমিস্টার ২০১৭ ফাইনাল পরীক্ষায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের
মেধাবৃত্তি ও ২০১৮ সালের সামার সেমিস্টারে অধ্যয়নরত শিক্ষার্থীদের বেতন মওকুফের সনদ প্রদান
অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ জুলাই) সকালে বিশ্ব বিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের স্কাইলাইট হল রুমে এই মেধাবৃত্তি ও
সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের মধ্যে মেধা
বৃত্তির চেক ও সনদ বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এএইচএম
শহীদউল্লাহ, পিএসসি। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘আগামীতে মেধাবী ছাত্র-ছাত্রীদের
ভাল ফলাফলের জন্য আরো আর্থিক সুবিধা প্রদান করা হবে।’ অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, অতিরিক্ত রেজিস্ট্রার, অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, ডেপুটি রেজিস্ট্রার
(একাডেমিক) এবং অন্যান্য বিভাগের শিক্ষকমন্ডলী, কর্মকর্তা ও ছাত্র-ছাত্রীরা। এ সময় ২০১৭ সালের ফল
সেমিস্টার ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ ৩০ জন ছাত্র-ছাত্রীকে মেধা বৃত্তির টাকা ও সনদ এবং ২০১৮ সালের
সামার সেমিস্টারে অধ্যয়নরত ৭টি বিভাগের ৭৪ জন ছাত্র-ছাত্রীকে বেতন মওকুফের সনদ প্রদান করা হয়।