শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

কাঁঠালিয়ায় মালবাহী ট্রাকে শিয়ারী বাড়ী খালের ব্রীজ    ভেঙ্গে উপজেলাসহ ৭ গ্রামের সড়ক যোগাযোগ বন্ধ  

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২০ আগস্ট, ২০১৬
  • ২৯৮ বার পড়া হয়েছে

 

 

 

ঝালকাঠি সংবাদদাতাঃ-ঝালকাঠির কাঁঠালিয়ায় সড়ক বিভাগের বান্দাঘাটা-কৈখালী-বানাই সড়কের কৈখালী বাজার সংলগ্ন শিয়ারী বাড়ী খালের উপর আয়রণ ব্রীজটির পূর্ব পাশ থেকে অর্ধেক অংশ মালবাহী ট্রাক উঠায় ভেঙ্গে খালে পরে যায়। এতে উপজেলার সাথে বান্দাঘাটা, কৈখালী, বানাই, ভান্ডারিয়ার একটি অংশসহ ৭ গ্রামের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। ফলে চরম দূর্ভোগে পড়েছে পথচারীসহ ওই সব এলাকার বাসিন্দারা। এ সড়কে সকল যানবাহন চলাচল বন্ধ থাকায় এবং বিকল্প সড়কের ব্যব¯’া না থাকায় দুর্ভোগে পড়েছে কৈখালী ও বানাই বন্দরের ব্যাবসায়ী, কাঠালিয়া তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রী কলেজ, কাঠালিয়া পাইলট মডেল উ”চ বিদ্যালয়, কাঠালিয়া গার্লস স্কুল এন্ড কলেজ, বানাই স্কুল এন্ড কলেজ সহ সরকারী প্রাথমিক বিদ্যালয় ও এলাকার মাদ্রাসা পড়-য়া হাজার হাজার  ছাত্র-ছাত্রীবৃন্দ। প্রতক্ষদর্শীরা জানায়, শুক্রবার ভোররাতে ¯’ানীয় রাসেল মিয়ার ঝালকাঠি থেকে টিনসহ মুদি দোকানের অন্যান্য মালামাল ভর্তি একটি ট্রাক ব্রীজে উঠলে ব্রীজটির পুর্ব পাশের অংশ ভেঙ্গে খালে পড়ে যায়। টিন ও মালামাল ভর্তি ট্রাকটি ক্রেন দিয়ে উদ্ধার করা হয়েছে।  খবর পেয়ে কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার ডা. শরীফ মুহম্মদ ফয়েজুল আলম, কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদ হোসেন ঘটনা¯’ল পরিদর্শন করেছেন। নিরাপত্তার জন্য ঘটনা¯’লে কাঠালিয়া থানার পুলিশ মোতায়ন করা হয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ডা. শরীফ মুহম্মদ ফয়েজুল আলম জানান সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় উপজেলা প্রকৌশলী কে ব্রিজটি দ্রুত পুনঃনির্মানের জন্য নির্দেশ দেয়া হয়। এ বিষয়ে ঝালকাঠির ডিসি মহোদয় বলেন জেলা সড়ক ও জনপদ বিভাগকে দ্রুত ব্রিজটি মেরামতের জন্য নির্দেশ দেয়া হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451