শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                             

শ্রীমঙ্গলে সপ্তম শ্রেণীর ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ জুলাই, ২০১৮
  • ৫৪২ বার পড়া হয়েছে
সাভারে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ, দোকানদার আটক
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলার পশ্চিম ভাড়াউড়ায় প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় ১৩ বছরের সপ্তম শ্রেণীর এক মাদ্রাসার ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। মামলা নং-৩৫/১৯৫।
জানাযায়, শ্রীমঙ্গল আনোয়ারুল উলূম (ডিগ্রী) মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্রীকে একই উপজেলার পূর্ব পূর্বাসা আবাসিক এলাকার মৃত বাচ্চু মিয়ার বখাটে ছেলে মোঃ জুয়েল মিয়া (২০) মাদ্রাসায় যাতায়াতের সময় প্রেমের প্রস্তাব দিত।
মেয়েটি প্রেমের প্রস্তাব প্রত্যাখান করলে গত ২৬ জুন সকালে মাদ্রাসার সামন থেকে জোড় পূর্বক মেয়েটিকে অপহরণ করে সিএনজি গাড়ীতে উঠিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। ২৮জুন মেয়ের বাবা মেয়েটির কাছ থেকে ফোনে খবর পেয়ে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার অলিপুর গ্রাম থেকে এলাকাবাসীর সহযোগীতায় মেয়েটিকে উদ্ধার করেন এবং অপহরণকারী জুয়েল মিয়াকে আটক করে পুলিশে দেন।
অপহৃত ভিকটিম জানায়, জুয়েল মিয়া আমাকে প্রায় সময় মাদ্রাসায় আসা যাওয়ার পথে উত্যক্ত করতো ও প্রেমের প্রস্তাব দিত। আমি তার কাথায় রাজি না হয়ে বিষয়টি আমার পরিবারকে জানালে তারা জুয়েলকে শাসিয়ে ছিলেন। ঘটনার দিন জুয়েল মিয়া তার এক বন্ধুকে নিয়ে মাদ্রাসার সামনে আমার মুখ চেপে ধরে জোড় পূর্বক সিএনজি গাড়ীতে তুলে ফেলে। আমি তখন জ্ঞান হারিয়ে ফেলি। আমার জ্ঞান ফেরার পর একটি রুমে আটক অবস্থায় দেখতে পাই। এই রুমে আমাকে আটকে রেখে জুয়েল মিয়া এবং তার এক বন্ধু আমাকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে। দুদিন পর আমি ঐ বাড়ীর একজন লোকের মোবাইল ফোন থেকে আমার পিতাকে ফোন করি। তারপর আমার পিতা লোকজন নিয়ে আমাকে উদ্ধার করেন।
এ ঘটনার বিষয়ে প্রতিবেদক মাদ্রাসার প্রিন্সিপাল মোঃ সালেহ আহমদকে মুঠোফোনে জিজ্ঞেস করলে তিনি বলেন, ঘটনাটি আমার জানা নেই এখন যখন শুনেছি ম্যানেজিং কমিটির সাথে আলোচনা করে বিধি ব্যবস্থা নেব।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451