রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাগেরহাটের নবনির্বাচিত সংসদ সদস্যদের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক দল  চট্টগ্রাম মহানগর প্রস্তুতি কমিটির আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত চট্টগ্রামে যুবলীগ ক্যাডার একাধিক হত্যা মামলার আসামী টেডি দিদার খুন গণমাধ্যমের সমস্যার সমাধানে নিয়মিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত জামালপুরে আগুনে পুড়িয়ে স্ত্রীকে হত্যা  পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ  ডিএনসিসির তহবিল সংক্রান্ত বিভ্রান্তি দূরীকরণে বর্তমান প্রশাসকের বক্তব্য পাটশিল্পের উন্নতি বাড়াবে কর্মসংস্থান – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ

বিএনপির মেয়রপ্রার্থীকে হারানো হলে প্রতিহত করা হবে: রুহুল কুদ্দুস

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২ জুলাই, ২০১৮
  • ৪৭৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সিটি নির্বাচনে ষড়যন্ত্র করে বিএনপির মেয়রপ্রার্থীকে হারানো হলে রাজশাহী দখল করে প্রতিহত করা হবে। যেকোনো ষড়যন্ত্রের ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে। কারণ রাজশাহীর মানুষ আবারও মোসাদ্দেক হোসেন বুলবুলকে মেয়র হিসেবে দেখতে চান।

সোমবার বিকালে রাজশাহী মহানগর বিএনপির এক বর্ধিত সভায় প্রধান বক্তা হিসেবে এসব কথা বলেন তিনি।

নগরীর সাহেববাজার বড় মসজিদসংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বৃহত্তর রাজশাহীর জেলা এবং উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

সভায় দুলু বলেন, বিএনপিতে কোনো বিভেদ নেই। খালেদা জিয়ার মুক্তি আন্দোলন নিয়ে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। আমরা ৩০ জুলাইয়ের তিন সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ী হয়ে প্রমাণ করতে চাই বিএনপির সঙ্গে তথা খালেদা জিয়ার প্রতি সাধারণ মানুষের ব্যাপক সমর্থন আছে। খুলনা এবং গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের দৃষ্টান্ত দিয়ে বিএনপি নেতা দুলু বলেন, সরকার ষড়যন্ত্রের মাধ্যমে ওই দুই সিটিতে বিএনপির জনপ্রিয় দুই প্রার্থীকে পরাজিত করেছে। এ ব্যাপারে রাজশাহী বিএনপির নেতাকর্মীদের সতর্ক হতে হবে। প্রয়োজনবোধে ভোটকেন্দ্র এবং এর পার্শ্ববর্তী এলাকায় সার্বক্ষণিক অবস্থান নিতে হবে। আওয়ামী লীগ যেন জনগণের ভোট জোর করে কেড়ে নিতে না পারে সে ব্যাপারে বিএনপি নেতাকর্মীদের সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু।

তিনি বলেন, বর্তমান সরকার ইতিপূর্বে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন এবং জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোট ছিনিয়ে নিয়েছে। জনগণ স্বাচ্ছন্দ্যে ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন না। এ বিষয়টি সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে রাজশাহী সিটি কর্পোরেশনে মেয়র পদে মোসাদ্দেক হোসেন বুলবুলের বিজয় নিশ্চিত করতে হবে।

রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মেয়রপ্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন- সাবেক এমপি শামসুল আলম প্রামাণিক, আবদুল গফুর, কাজী মোর্শেদ, আনোয়ার হোসেন, জেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন তপু প্রমুখ। সভা সঞ্চালনা করেন, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451