বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

হেফাজত ইসলামের মজলিসে খাস কমিটি ঘোষণা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১১ বার পড়া হয়েছে
হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতীক। ছবি : সংগৃহীত

 

হেফাজতে ইসলাম বাংলাদেশের ১৭ সদস্য বিশিষ্ট মজলিসে খাসের কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনটি মজলিসে আমেলার প্রথম সভায় সর্বসম্মতিক্রমে এ ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে সভায় গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) সংগঠনটির প্রচার সম্পাদক মুফতি কেফায়তুল্লাহ আজহারী স্বাক্ষরিত এক বার্তায় এই তথ্য জানানো হয়।

তিনি জানান, মজলিসে আমেলার সভায় দুটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যার মধ্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের এক নম্বর উপদেষ্টা হিসেবে আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান দা.বা.-কে মনোনীত করা হয়।

একই সঙ্গে ১৭ সদস্য বিশিষ্ট হেফাজতে ইসলাম বাংলাদেশের মজলিসে খাসের কমিটি ঘোষণা করা হয়।

নতুন এই কমিটিতে যারা রয়েছেন : আল্লামা শায়েখ সাজেদুর রহমান, মুফতি জসীম উদ্দিন, মাও. মাহফুজুল হক, মাও. মুহিউদ্দীন রাব্বানী, মাও. বাহাউদ্দীন জাকারিয়া, মাও. আইয়ুব বাবুনগরী, মাও. নাজমুল হাসান কাসেমী, অধ্যাপক ড. আহমদ আ. কাদের, মাও. হাবিবুল্লাহ মিয়াজী, মাও. জুনায়েদ আল হাবীব, মাও. আজিজুল হক ইসলামাবাদী, মাও. খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাও. মীর ইদরিস, মাও. আতাউল্লাহ আমীন, মাও. মুফতি বশীরুল্লাহ, মুফতি মুনীর কাসেমী, মুফতি কেফায়তুল্লাহ আযহারী।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451