শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাগেরহাটের নবনির্বাচিত সংসদ সদস্যদের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক দল  চট্টগ্রাম মহানগর প্রস্তুতি কমিটির আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত চট্টগ্রামে যুবলীগ ক্যাডার একাধিক হত্যা মামলার আসামী টেডি দিদার খুন গণমাধ্যমের সমস্যার সমাধানে নিয়মিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত জামালপুরে আগুনে পুড়িয়ে স্ত্রীকে হত্যা  পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ  ডিএনসিসির তহবিল সংক্রান্ত বিভ্রান্তি দূরীকরণে বর্তমান প্রশাসকের বক্তব্য পাটশিল্পের উন্নতি বাড়াবে কর্মসংস্থান – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ

ঋতুস্রাবের সময় ব্যায়াম করা কি ঠিক?

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২ জুলাই, ২০১৮
  • ৫০৫ বার পড়া হয়েছে

ঋতুস্রাব নারী শরীরের একটি শারীরবৃত্তিয় প্রক্রিয়া। প্রতি মাসে একটি নির্দিষ্ট চক্রে বিষয়টি ঘটে। যাঁরা নিয়মিত ব্যায়াম করেন, তাঁরা অনেকে এ সময়টায় ব্যায়াম করতে চান। তবে এ সময় ব্যায়াম করা কি ঠিক? বা করলেও কীভাবে করতে হবে?

ঋতুস্রাবের সময় ব্যায়াম করার বিষয়ে কথা হয় পারসোনার প্রধান ফিটনেস ট্রেইনার ফারজানা শিমুলের সঙ্গে। তিনি বলেন, ‘ঋতুস্রাবের সময় ব্যায়াম করা যায়, তবে সেটি খুব ভারী নয়, হালকা ধরনের ব্যায়াম। এ সময় হালকা ধরনের ব্যায়াম করলে ব্যথা, অবসাদ, ক্লান্তি ভাব কমে। তবে খুব ফ্লো হলে ব্যায়াম না করাই ভালো। হালকা ফ্লো থাকলে ব্যায়াম করা যেতে পারে। এ ছাড়া এ সময় অনেকে জিমে গিয়ে ভারী ওজনের  ব্যায়াম করতে চান। এগুলো করা যাবে না।’

আবার যাঁদের ক্ষেত্রে জরায়ুর কোনো সমস্যা রয়েছে, যেমন—সিস্ট বা টিউমার, তাঁদের এ সময় ব্যায়াম না করাই ভালো জানিয়ে তিনি বলেন, ‘আর ব্যায়াম করতে চাইলে চিকিৎসকের পরামর্শ নিয়ে করতে হবে।’

ঋতুস্রাবের সময় ব্যায়াম করতে চাইলে হাঁটাহাঁটি, সাইকেলিং, যোগব্যায়াম করা যেতে পারে জানিয়ে তিনি বলেন, ‘যোগব্যায়ামের ক্ষেত্রে বীরভদ্রাসন, মেরুদণ্ডাসন, তৃকোণাসন করতে পারেন।’

এ ছাড়া এ সময় শরীরকে শিথিল রাখাও জরুরি। তাই শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম, কপলভাতি প্রাণায়াম করার পরামর্শ দেন তিনি।

 

সুত্র,ntv

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451