মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মস্তিষ্কের ক্ষতি করে যেসব খাবার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১ জুলাই, ২০১৮
  • ৪৯৮ বার পড়া হয়েছে
junk food

স্বাস্থ্য ঃ

কী খেলে মস্তিষ্কের উপকার হয় এ সংক্রান্ত লেখা হরহামেশাই দেখা যায়। আজ আমরা রিডার্স ডাইজেস্ট ঘেঁটে জেনে নেব সেসব খাবার, যেগুলো খেলে মস্তিষ্কের ক্ষতি হয়।চিনি

চিনি খেতে মিষ্টি হলেও এর ফল কিন্তু মিষ্টি নয়। চিনির মধ্যে থাকা ফ্রুকটোজ মানুষের জ্ঞানচর্চাকে ধীরগতির করে দেয় এবং স্মৃতিশক্তি কমিয়ে দেয়।

ডায়েট সোডা

২০১৭ সালের করা এক গবেষণায় দেখা গেছে যে ডায়েট সোডা অর্থাৎ আর্টিফিশিয়াল সুয়েটনার যুক্ত খাবার যারা খান তারা ব্রেইন স্ট্রোক করতে পারেন। এটি আবার স্মৃতিভ্রংশের কারণও।

ঝলসানো খাবার

যেসব খাবার ঝলসিয়ে রান্না করা হয়, যেমন কাবাব জাতীয় খাবার, এগুলোতে প্রচুর পরিমাণ ট্র্যান্স ফ্যাট থাকে যেটা দীর্ঘমেয়াদে মস্তিষ্কের ক্ষতি করে থাকে।

লাল মাংস এবং মাখন

লাল মাংস বিশেষত গরুর মাংসে প্রচুর পরিমাণ স্যাচুর‌্যাটেড ফ্যাট থাকে যেগুলো একসময় মানুষের মস্তিষ্কের কর্মক্ষমতা ও স্মৃতিশক্তি কমাতে প্রভাব রাখে। মাখন খেলেও একইরকম ক্ষতি হয়ে থাকে মস্তিষ্কের।

চিপস, পিজ্জা এবং অন্যান্য জাঙ্ক ফুড

২০১১ সালে করা এক গবেষণায় জানা গেছে, যারা জাঙ্ক ফুড অর্থাৎ প্রক্রিয়াজাত খাবার ও ফাস্ট ফুড নিয়মিত খান, তাদের আইকিউ পাঁচ বছর পর থেকে কমতে শুরু করে।

শর্করা কম খেলে

যারা কেটোজেনিক ডায়েট অনুসরণ করেন অর্থাৎ যারা খাদ্যে কম শর্করা রাখেন তাদের জন্য দুঃসংবাদ আছে। অত্যধিক কম শর্করা মস্তিষ্কের কর্মক্ষমতা হ্রাস করে।

লবন

সোডিয়াম আপনার রক্তপ্রবাহে বাধা দেয়, লবনের মধ্যে থাকা সোডিয়াম তাই মস্তিষ্কের ক্ষতি করে থাকে। তাই সুস্থ থাকার জন্য দৈনিক আড়াই গ্রামের চেয়ে বেশি লবন খেতে নেই।

অ্যালকোহল

অতিরিক্ত মদ্যপান মানুষের দীর্ঘস্থায়ী স্মৃতিশক্তির বিপদ ঘটিয়ে থাকে।

 

আর/টি


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451