মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নাটোরে স্কুলের গেটে জলাবদ্ধতা, সড়ক অবরোধ করল শিক্ষার্থীরা!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৪ জুন, ২০১৮
  • ৫০৫ বার পড়া হয়েছে

নাটোর প্রতিনিধি,
নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের গেটে দীর্ঘ জলাবদ্ধতা দূর না করায় বিক্ষুদ্ধ
শিক্ষার্থীরা রোববার সকালে স্কুলের পাশের নাটোর-রাজশাহী সড়ক অবরোধ করে বিক্ষোভ
করেছে। পরে পুলিশ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে জলাবদ্ধতা দূর করার প্রতিশ্র“তি দিলে
অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা।
নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা জানায়, ড্রেনেজ
ব্যবস্থা ভাল না থাকায় দীর্ঘদিন থেকে স্কুল গেটের ভিতরে ও বাহিরে জলাবদ্ধ হয়ে আছে।
জুতা স্যান্ডেল পরে কোন ছাত্র শিক্ষক বা অভিভাবক কারো পক্ষে পায়ে হেঁটে স্কুলে প্রবেশ
করা সম্ভব হচ্ছে না। বিষয়টি নাটোর পৌরসভার মেয়র ও জেলা প্রশাসনকে বার বার
জানিয়েও কোন প্রতিকার পাওয়া যায়নি। শনিবার রোজার ছুটির পর স্কুল খুললে একই
অবস্থা দেখতে পেয়ে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। রোববার
সকালে মর্নিং শিফটের ক্লাশ শুরু সকাল সাড়ে ৯টার দিকে স্কুল থেকে শত শত শিক্ষার্থী
বেরিয়ে ও তাদের অভিভাবকরা স্কুলের পাশের নাটোর-রাজশাহী সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু
করে। পরে পুলিশ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে জলাবদ্ধতা দূর করার প্রতিশ্র“তি দিলে
অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা।
তবে দ্রুত এই সমস্যার সমাধান না হলে আবরো বিক্ষোভের ঘোষণা দিয়েছে
আন্দোলনকারী শিক্ষার্থীরা।
এ ব্যাপারে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন জলাবদ্ধতার কারনে
ছাত্র শিক্ষক সকলের সমস্যার কথা স্বীকার করে বলেন, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী
জলির সাথে তার কথা হয়েছে, খুব দ্রুত তিনি জলাবদ্ধতা দূর করার কার্যকর উদ্যোগ গ্রহন
করবেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451