মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

হবিগঞ্জের সাংবাদিক জীবনের জামিন মঞ্জুর

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৩ জুন, ২০১৮
  • ৫৫৪ বার পড়া হয়েছে

হবিগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জে মিথ্যা অভিযোগে পুলিশের অমানবিক নির্যাতনের শিকার ইউকেভিত্তিক চ্যানেল এসের সাংবাদিক সিরাজুল ইসলাম জীবন জামিন পেয়েছেন।

রোববার দুপুরে হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম তৌহিদুল ইসলাম তার জামিনের আদেশ দেন।

জীবনের পক্ষে হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট রুহুল হাসান শরীফ, জেলা বারের সভাপতি অ্যাডভোকেট আব্দুল হান্নান ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটুসহ শতাধিক আইনজীব জামিন প্রার্থনা করেন।

এদিকে জীবন জামিন পাওয়ায় কিছুটা স্বস্তি এলেও তাকে নির্যাতনকারী পুলিশ সদস্যদের শাস্তি দাবিতে ক্ষোভ বিরাজ করছে সাংবাদিকসহ সাধারণ মানুষের মাঝে। সকলেই এই ন্যাক্কারজনক ঘটনার বিচার দাবি করছেন।

গত বৃহস্পতিবার রাতে মিথ্যা অভিযোগে সাংবাদিক সিরাজুল ইসলাম জীবনকে ধরে এনে থানায় রাতভর বেধড়ক মারধর করে পুলিশ। এমনকি তার শরীরের স্পর্শকতর স্থানে করা হয় মধ্যযুগীয় কায়দায় নির্যাতন। দেয়া হয় মোমবাতির ছ্যাকা। পরে তার বিরুদ্ধে পুলিশের ওপর হামলা এবং সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে মামলা দিয়ে কারাগারে পাঠায় পুলিশ। ওইদিন সন্ধ্যায় হবিগঞ্জ সদর থানার সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে হবিগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদিকরা।

এ ঘটনায় শনিবার দুপুরে গঠন করা হয় তদন্ত কমিটি। সহকারী পুলিশ সুপার রবিউল ইসলামকে প্রধান করে এই কমিটি গঠন করেন জেলা পুলিশ সুপার বিধান ত্রিপুরা। তদন্ত কমিটিকে তিন কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451