বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

‌মৌলভীবাজা‌রের কুলাউড়ায় পুলিশের সাথে বন্দুক যুদ্ধে ডাকাত সর্দার নিহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩১ মে, ২০১৮
  • ৬১৯ বার পড়া হয়েছে
‌মোঃ আব্দুর রহিম, মৌলভীবাজার জেলা প্রতি‌নি‌ধি: মৌলভীবাজা‌রের কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নের পাবই গ্রামে (৩০ মে) বুধবার দিবাগত রা‌তে ডাকাতির প্রস্তুতি কালে গোপন সংবা‌দের বি‌ত্তি‌তে পুলিশ ও ডাকাতদের বন্দুক যুদ্ধে এক ডাকাত সর্দার নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশের এক এস আই আহত হয়েছেন।
পু‌লিশ সূ‌ত্রে জানাযায়, একদল ডাকাত পাবই গ্রামে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবা‌দের ভিত্তিতে পুলিশের দু’‌টি টিম বুধবার রাত সোয়া ২ টার দিকে সেখানে উপস্থিত হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি বাঁশঝাড়ের আড়াল থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে ডাকাত দল। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে ইসলাম আলী নামক এক ডাকাত সর্দার নিহত ও আহত হয়েছেন পুলিশের এস আই ইয়াছিন।
নিহত ডাকাত সর্দারের বাড়ি পার্শবর্তী কমলগঞ্জ উপজেলার কুমরাকাপন এলাকায়। ঘটনাস্থল থেকে একটি এলজিগান, ৬টি রাম দা ও ৮ টি কার্তুজ উদ্ধার করা হয়। ডাকাত ইসলাম আলীর বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ডাকাতির ১৪টি মামলা রয়েছে।
ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে কুলাউড়া থানার (এসআই) নাজমুল সাংবা‌দিক মোঃ আব্দুর র‌হিম‌কে জানান, পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থা‌কে ডাকাত দল, এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে ইসলাম আলী না‌মে ডাকাত সর্দার নিহত ও আহত হয়েছেন পুলিশের এস আই ইয়াছিন।

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451