শনিবার, ০২ মে ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন: আঞ্চলিক এভিয়েশন হাবের পথে নতুন অগ্রযাত্রা  বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন

চুপিচুপি ঐশ্বরিয়া অভিষেকের ফোন চেক করেন?

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২২ এপ্রিল, ২০১৮
  • ৫৩৫ বার পড়া হয়েছে

২০০৭ শুরু হয়েছিল তাঁদের পথচলা। পেরিয়া গেছে দশটা বছর। তবু এখনও মোস্ট লাভড কাপেল অভিশেক-ঐশ্বরিয়া। সকলের কাছে ইন্সপিরেশন তাঁদের কেমিস্ট্রি। তবে এত ভলোবাসার মধ্যে কি কোথাও ফাঁক রয়ে গেছে? বিশ্বাসে কি ফাটল ধরায় অভিষেকের ফোন চেক করতে হল ঐশ্বর্য্যকে? আজ্ঞে না! এমন কাজ করার কথা ভাবতেও পারেন না তিনি। সেটাই স্পষ্ট করে জানিয়ে দিলেন মিস ওয়ার্ল্ড।

একটি সাক্ষাৎকারে ‘নেভার হ্যাভ আই এভার’ নামের গেম খেলার সময় কথাটি জানান অভিনেত্রী। শোয়ের হোস্ট তাঁকে পরপর প্রশ্ন করতে থাকে। যার উত্তর তাঁকে দিতে হবে ছোট বোর্ডটি তুলে। যেটার এক পাশে লেখা ‘নেভার’ আরেক পাশে ‘আই হ্যাভ’।

সেই সেগমেন্টে প্রশ্ন ছিল কখনও তিনি নিজের পার্টনারের ফোন চেক করে লুকিয়ে লুকিয়ে মেসেজেস পড়েছেন কিনা। যার উত্তরে তিনি সটাং বোর্ড তুলে দেখিয়ে দেন, কখনও না।

এরপর আরো একটি প্রশ্ন করা হয় তাঁকে। কখনও নিজের কোস্টার বা অন্য কোন অভিনেত্রীর নিন্দা করেছেন কিনা। তাতেও মিসেস বচ্চন না বলেন। যদিও এই প্রশ্নের জবাব হোস্টের ঠিক হজম হয়নি কিন্তু ঐশ্বর্য্য তা একেবারে ঠাট্টার ছলে উড়িয়ে দিলেন।

তাঁদের সম্পর্ক এখনও কতটা স্ট্রং সেটাই ফের প্রমাণ করে দিলেন নায়িকা। অভিষেক কে তিনি এতটাই ভরসা করেন যে ফোন চেক করে চুপিসারে মেসেজ পড়ার দরকার পড়ে না৷


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451