শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্কুলে কান ধরে উঠবসের সেই শাস্তি আজ মস্তিষ্কের সেরা ব্যায়াম! (ভিডিও)

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৪ এপ্রিল, ২০১৮
  • ৫৬৭ বার পড়া হয়েছে

যদি প্রশ্ন করা হয়- মাত্র মিনিট তিনেকের ব্যায়ামে মস্তিষ্ককে আরো কর্মঠ করতে চান? স্মৃতিশক্তি বৃদ্ধিসহ সুপারব্রেনের অধিকারী হতে চান? এসব প্রশ্নের জবাবে যেকোনো মানুষ এককথায় ‘হ্যাঁ’ বলবেন। আমেরিকানরা মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধির জন্যে গবেষণার মাধ্যমে আবিষ্কার করেছে ‘সুপারব্রেন ইয়োগা’। মাত্র ৩ মিনিটের ইয়োগা। আর এতেই কেল্লাফতে!

তবে এখানে দারুণ মজার এক বিষয় আছে। আপনি হয়তো ভাবছেন, ইয়োগাটি খুবই জটিল ও কুটিল টাইপের কিছু হবে। মোটেও তা নয়। স্রেফ কিছু সময় নিজের কান ধরে উঠবস করতে হবে! হ্যাঁ, ছোটাবেলায় স্কুলে শিক্ষকরা যে শাস্তি আমাদের দিতেন, তাই আজ আমেরিকানদের কাছে সুপারব্রেন ইয়োগা।

স্কুলে শিক্ষকের কানমলা খাননি এমন মানুষ কমই আছেন। আবার দুষ্টুমি করলেই কান ধরে উঠবস করানোর শাস্তি তো অতিপরিচিত ঘটনা। কিন্তু এই শাস্তিই যে মস্তিষ্কের শক্তি বৃদ্ধি করে তা কে-ই বা জানতো?

ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার রেডিওলজিক্যাল সায়েন্সেস বিভাগের বিশেষজ্ঞ ড. কোয়ি পি. জোন্সের গবেষণায় বলা হয়, কান ধরে উঠবস আসলে এক ধরনের ব্যায়াম। এ কাজে দেহের শক্তির কেন্দ্রকে ব্যবহার করা হয়। এর মাধ্যমে শক্তি শোষণ, হজম এবং দেহের বিভিন্ন স্থানে পৌঁছে দেওয়া হয়। প্রাথমিকভাবে এই শক্তির আধারগুলো আসলে আকুপাংচার পয়েন্ট। আকুপ্রেসারের এই শক্তি আসলে মস্তিষ্ক, চোখ, কপাল, মুখ, কান ইত্যাদি স্থানে ক্রিয়াশীল হয়। কান ধরা বা হালকাভাবে টানার মাধ্যমে আকুপ্রেসার পৌঁছে দেওয়া হয় মস্তিষ্কে। এই ব্যায়ামের পর ইইজি স্ক্যানে দেখা গেছে, মস্তিষ্কের ডান ও বাম গোলার্ধের এলোমেলো অবস্থা নিমিষেই গোছালো হয়ে যায়।

ঠিকমতো করা হলে সুপারব্রেন ইয়োগার মাধ্যমে দেহের নিচের দিকের শক্তির আধারগুলো অন্যান্য গুরুত্বপূর্ণ আধারের মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই শক্তি ক্রিয়াশীল হয় হৃদযন্ত্রে। ফলে শান্তভাব চলে আসে এবং দেহ-মনে শান্তি ছড়িয়ে পড়ে। এতে করে বুদ্ধিমত্তা এবং সৃষ্টিশীলতা বাড়ে।

মানুষ এখন এমন এক যুগে বাস করছে যখন সুস্থ থাকার জন্যে বিভিন্ন ধরনের ব্যায়াম জনপ্রিয় হয়ে উঠছে। সুপারব্রেন ইয়োগার মাধ্যমে মস্তিষ্ক উন্নত করা যায়। এতে প্রতিদিনের অনেক সমস্যাই মিটে যাবে। কাজেই কান ধরে উঠবসে আর লজ্জার কিছু নেই। বরং এর মাধ্যমে আপনি হয়ে উঠবেন আরো স্মার্ট এবং মানসিকভাবে ভারসাম্যপূর্ণ। এমনটাই বলছে গবেষণা।

পদ্ধতি
১. প্রথমেই কানে কোনো অলংকার থাকলে তা খুলে ফেলুন।
২. মুখ বন্ধ রেখে জিহ্বা ঠোঁটের সঙ্গে ছুঁয়ে রাখুন।
৩. এবার বাম হাতে ডান কান এবং ডান হাতে বাম কান ধরুন। কানের লতি যাকে বলি সেখানে ধরবেন। উভয় কাজে বুড়ো আঙুল সামনের দিকে থাকবে।
৪. এবার নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস নিন এবং বসে পড়ুন ধীরে ধীরে।
৫. শ্বাস ছাড়তে ছাড়তে একইগতিতে দাঁড়িয়ে পড়ুন।
৬. ধীরে ধীরে একই কাজ অন্তত ১৪ বার করুন। মোটামুটি মিনিট তিনেক করতে পারলে মস্তিষ্কের নিউরনগুলো সর্বোচ্চ শক্তি ফিরে পাবে।

[vsw id=”FPY72Xvuxqk” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”no”]


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451