মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

খুশকি কী এবং প্রতিকার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ এপ্রিল, ২০১৮
  • ৩১৭ বার পড়া হয়েছে

খুশকি কী এবং প্রতিকার

খুশকি কী
এটা মাথার চামড়ার মৃত কোষ।

পরিসংখ্যান
খুশকি সব লিঙ্গের মানুষের ক্ষেত্রে হয়ে থাকে।
পৃথিবীর অর্ধেক প্রাপ্ত বয়স্ক মানুষের মধ্যে খুশকির প্রকোপ দেখা দেয়।
খুশকির ফলে মাথায় চুলকানি হয়ে থাকে।
খুশকির মাত্রা ঋতুভেদে পরিবর্তিত হতে পারে। শীতকালে এর মাত্রা বেড়ে যায়।

খুশকির কারণ
নানা কারণে মাথায় খুশকি হতে পারে
শুষ্ক ত্বক।
ডার্মাটাইটিস (সেবোরিক)।
মাথা পরিষ্কার না করলে।
চর্মরোগ যেমন সরিয়াসিস, একজিমা।
ফানগাস ইনফেকশান।

খুশকি মুক্ত থাকার উপায়
নিম পাতার রসের আছে এন্টিফাংগাস ও এন্টিবায়োটিক কার্যকারিতা। এক মুঠো নিম পাতা ৪ কাপ পানিতে দিয়ে সিদ্ধ করুন। পানি ঠাণ্ডা করুন। এটা দিয়ে চুলের গোড়ায় সপ্তাহে ২-৩ দিন লাগান।

নারিকেল তেলের মধ্যে আছে এন্টিফানগাল উপাদান। খানিক নারিকেল তেল দিয়ে এতে অর্ধেক পরিমাণ লেবুর রস মেশান। তারপর চুলের গোড়ায় লাগিয়ে ঘষুন। ২০ মিনিট পর মাথা ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ দিন এটি ব্যবহার করতে পারেন।

হোয়াইট ভিনেগার। এটা ঘরে বসে খুশকি দূর করার অন্যতম কার্যকর উপায়। ভিনেগারে এসিটিক এসিড থাকে যা ফাংগাস জন্মাতে বাধা দেয় এবং চুলকানি দূর করে। ভিনেগার নিয়ে এর সঙ্গে পানি মিশাবেন। চুলে শ্যাম্পু করার পর এই মিশ্রণ মাথায় লাগান।

মারাত্মক খুশকি দূর করতে চুলে শ্যাম্পু করার পর এলকোহল ভিত্তিক মাউথওয়াশ চুলের গোড়ায় লাগাতে পারেন।

এছাড়া লবণ মিশ্রিত পানি দিয়ে চুলের গোড়া ঘষে ব্যবহার করুন, এত খুশকি মাত্রা কমে আসবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451