শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ডোমারে ব্রীজ ভেঙ্গে এক গৃহবধুর মৃত্যু

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৬ মার্চ, ২০১৮
  • ৪৫৮ বার পড়া হয়েছে

 জীবন, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটিতে ব্রীজের বিম ভেঙ্গে পরে দুই সন্তানের জননী সোনাবী
বেগম (৪৫) নামে এক গৃহবধুব মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার উপজেলার চিলাহাটির ভোগডাবুরী ইউনিয়নের পশ্চিম ডাঙ্গাপাড়া গ্রামের ঝুকিপূন্ন
ব্রীজের নিচে মাছ ধরতে গিয়ে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত সোনাবী গ্রামের গোলাদি মামুদের স্ত্রী।
এলাকাবাসীরা জানান, সোনাবী বেগম পুত্রসহ ৮/৯ জন ঝুকিপূন্ন ব্রীজের নিচে মাছ ধরতে যায়। সে সময়
ব্রীজের একটি বিম তার গায়ে ভেঙ্গে পরে। ফলে সোনাবী বেগম বিমের নিচে পরে গিয়ে কাঁদা পানির
নিচে তলিয়ে যায়। মাছ ধরতে যাওয়াদের চিৎকার শুনে গ্রামের মানুষ ছুটে এসে বিম সরিয়ে তার মৃতদেহ
উদ্ধার করে।
গ্রামের স্থানীয় ডাঃ মোবারক হোসেন জানান, ভেঙ্গে যাওয়া ব্রীজটি আট বছর থেকে সংস্কার না হওয়ায়
একাধিকবার দুর্ঘটনা ঘটলেও সংশিষ্ট কর্তৃপক্ষ কোন নজর দেয়নি। ভোগডাবুড়ী ইউপি চেয়ারম্যান
একরামুল হক ঘটনাটি নিশ্চিত করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451