বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রক্ত পরিশোধিত করে পটল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১৮
  • ২৮৩ বার পড়া হয়েছে

স্বাস্থ্য :-

পটল ভাজি কিংবা রান্না যেভাবেই খাওয়া হোক কেন তা খেতে খুব সুস্বাদু। এর রয়েছে নানা পুষ্টিগুণ।

পটলে নানা ধরনের ভিটামিন, খনিজ এবং পুষ্টি উপাদান রয়েছে। এতে প্রচুর পরিমানে আঁশ থাকায় এটি হজমে সহায়তা করে এবং পেটের সমস্যা দূর করে।

পটলে প্রচুর পরিমানে ভিটামিন সি রয়েছে। যা স্বাস্থ্যের জন্য দারুন উপকারী। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

কম পরিমানে ক্যালরি এবং বেশি পরিমানে আঁশ থাকায় পটল ওজন নিয়ন্ত্রণেও দারুন ভূমিকা রাখে। ১০০ গ্রাম পটলে মাত্র ২০ ক্যালরি থাকে। একারণে ওজন কমাতে চাইলে খাদ্য তালিকায় নিয়মিত পটল রাখা উচিত।

পটলে ভিটামিন এ বিদ্যমান থাকায় এটি চোখের জন্যও দারুন উপকারী। গবেষকরা জানান, চোখের স্বাস্থ্য ভালো রাখতে নিয়মিত পটল খাওয়া দরকার।

এটি হৃদরোগের জন্যও বেশ কার্যকরী। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, নিয়মিত পটল খেলে শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে, যা হৃদরোগের জন্য খুব উপকারী।

রক্ত পরিশোধিত করে পটল।এছাড়া প্রচুর পরিমানে আঁশ থাকায় এটি রক্তে শর্করার পরিমান নিয়ন্ত্রণ করে। এ কারণে এটি ডায়বেটিস রোগীদের জন্যও বেশ কার্যকরী।

ক্যালসিয়াম,ফসফরাস এবং ম্যাগনেশিয়াম থাকায় এটি হাড় মজবুত করতে সাহায্য করে।

ভিটামিন এ,সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় পটল ত্বকের জন্য উপকারী। এছাড়া বয়সের ছাপ প্রতিরোধ করতেও সাহায্য করে পটল ।

সূত্র : নাইনটিনাইনকিউর


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451