বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মেজাজ ভালো রাখতে মেনে চলুন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১২ মার্চ, ২০১৮
  • ৫৫৬ বার পড়া হয়েছে

লাইফস্টাইলঃ-

কাজকর্মের ভিড়ে প্রতিদিন একঘেয়েমি জীবন। নানা কাজের চাপের প্রভাবে বাড়তি মানসিক চাপ বেড়েই চলছে। যার ফলে জীবনটা রীতিমত বিরক্তিতে রূপ নিয়েছে। যদি এমন সমস্যায় ভুগে থাকেন তাহলে মেনে চলুন মাত্র কয়েকটি কথা। দেখবেন ফুরফুরে মেজাজে থাকতে পারবেন। মুড ভালোতো দিনটাই যাবে ভালো।

১. আপনার অতীতের ভালো সময়ের স্মৃতি মনে করুন। ছোটবেলার আনন্দ কিংবা মজার বিষয়গুলো চিন্তা করুন। আনন্দে ভরে উঠবে আপনার মন।

২. আপনি এখন কোথায় সে চিন্তা করুন। এ স্থানে আসার পেছনের কাহিনী মনে করুন।

৩. আপনার ভবিষ্যতের কথা চিন্তা করুন এবং সে বিষয়ে আশাবাদী হোন।

৪. ডায়েরি লিখুন। আপনার দৈনিন্দিন আনন্দ, কৃতজ্ঞতা ও ভালো বিষয়গুলো বেশি করে তুলে রাখুন। মজার মজার কথাগুলো যেন ভুলে না যান সেজন্য লিখে রাখুন। পরবর্তীতে মন খারাপ হলে এগুলো পড়ুন।

৫. কাউকে ধন্যবাদ নোট দিন। আপনার সামান্য স্বীকৃতি যেমন তার মন ভালো করতে পারে তেমন তা আপনারও মুড ঠিক করতে পারে।

৬. একজন অপরিচিত মানুষের সহায়তায় এগিয়ে যান। তার কোনো বিষয় ভালো লাগলে সেজন্য প্রশংসা করুন।

৭. আপনার জন্য যিনি দারুণ একটি কাজ করলেন তার প্রশংসা করুন। তাকে আপনার কৃতজ্ঞতার কথা জানান। কেউ যদি আপনার জন্য কাজ করে তাকে সেজন্য ধন্যবাদ দিন। এতে আপনারও মন ভালো হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451