বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গাজীপুরের শ্রীপুরে নবান্ন উৎসব পালিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৫ ডিসেম্বর, ২০১৮
  • ৫৪৩ বার পড়া হয়েছে

টি.আই সানি গাজীপুরঃ
গাজীপুরের শ্রীপুর উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে নবান্ন
উৎসব পালিত হয়েছে। (৫ডিসেম্বর) বুধবার দুপুরে উপজেলা কৃষি
সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উৎসবটি উপলক্ষ্যে শোভাযাত্রা ও
সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ চত্বর থেকে একটি নবান্ন শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে
এসে শেষ হয়। নবান্ন উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন- জেলা
প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর। পৌর এলাকার শ্রীপুর
উত্তরপাড়ার আদর্শ কৃষক নুরুল আমিনের ধানের খেত থেকে ধান কেটে
বাড়িতে নেওয়ার পর মাড়াই কাজেও কৃষকদের সাথে অংশ নেন ডিসি।
এর আগে ফুল দিয়ে নবান্ন উৎসবের প্রধান অতিথি গাজীপুর জেলা
প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর ও নির্বাচন কমিশনের
সচিব হেলাল উদ্দিনের সহধর্মীনি ইসমত শিরনীনকে বরণ করে নেয়
যেমন খুশি তেমন সাজোর মিশু বর-কনে।
এ সময উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল, উপজেলা নির্বাহী
কর্মকর্তা রেহেনা আকতার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা
রেবেকা সুলতানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা তুজ
জোহরা, শ্রীপুর, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল
ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (মহিলা) শেখ ফরিদা জাহান
স্বপ্না, জেলা প্রশাসক কার্য্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাউসার
আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা এসএম মূয়ীদুল হাসান, শ্রীপুরে
কর্মরত সাংবাদিক ও বিভিন্ন সরকারী কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ
উপস্থিত ছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451