শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বোমা ফাটিয়ে ডাকাতি টাকাসহ স্বর্ণ লুট, আহত-২

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১১ মার্চ, ২০১৮
  • ২৭৯ বার পড়া হয়েছে

 

মাসুদ রানা পলক, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর
শহরে শনিবার দিবাগত গভীর রাতে  বোমা ফাটিয়ে ডাকাতি  করা হয়েছে। এ সময় নগদ
স্বর্ন সহ নগদ প্রায় তিনলক্ষ টাকা লুট করে নিয়ে পালিয়ে যায়। ডাকাতির সময় দোকান
মালিক দবিরুল ইসলাম(৫০) ও তার কর্মচারী রেজাউল(৩০)কে বেধড়ক মারধর করে। বোমা
বিষ্ফোরণের শব্দে এলাকা জুড়ে আতংক ছড়িয়ে পড়ে। ডাকাতেরা পালিয়ে যায়।
১০ই মার্চ গভীর রাতে পৌরশহরের রেশম অফিস সংলগ্ন ব্যবসায়ী  দবিরুল ইসলামের দোকান
সংলগ্ন বাসা বাড়ীতে ডাকাতির ঘটনাটি ঘটে। দবিরুল ইসলাম প্রাথমিক চিকিৎসা
নিয়ে বাসায় থাকলেও তার কর্মচারী রেজাউলকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর
মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ব্যবসায়ী দবিরুল ইসলামের সাথে কথা বলে জানা যায়, গভীর রাতে একদল ডাকাত আমার
বাসায় ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা পয়সা স্বর্ণলংকার লুট করার সময় বাধা
দিতে গেলে আমাদের মারপিট করে।  আমাদের চিৎকারে আমার কর্মচারী রেজাউল বাসায়
আসার সময় তাকেও দোকানের সামনে ব্যাপক মারধর করে। পরে ডাকাত দল আশপাশের লোকজনের
উপস্থিত হচ্ছে টের পেয়ে ককটেল বোমা ফাটিয়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে অফিসার ইনর্চাজ(তদন্ত) সালাউদ্দিন বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ধারণা করা
হচ্ছে ডাকাতেরা স্থানীয় হতে পারে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451