শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

“জয়া আলোকিত নারী-২০১৮” সম্মাননা পেলেন বগুড়া টিএমএসএস নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১০ মার্চ, ২০১৮
  • ২৪৭ বার পড়া হয়েছে

 

মোঃ ফাহিম আহম্মেদ রিয়াদ (স্টাফ রিপোর্টার):- আন্তর্জাতিক নারী দিবস
উপলক্ষে ৮ মহীয়সী নারীকে সম্মাননা জানালো জনপ্রিয় বেসরকারি
টেলিভিশন চ্যানেল আরটিভি। গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর প্যান
প্যাসিফিক সোনারগাঁও হোটেলের হলরুমে জমকালো আয়োজনে ষষ্ঠবারের
মতো বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য ৮ মহীয়সী নারীকে ‘জয়া
আলোকিত নারী সম্মাননা-২০১৮’ প্রদান করে এই বেসরকারি টেলিভিশন
চ্যানেলটি। এবার চিকিৎসাসেবায় সম্মাননা পেয়েছেন অধ্যাপক ডা.
সায়েবা আক্তার, সংগীতে শাহীন সামাদ, সাহিত্যে রুবী রহমান,
সমাজসেবায় অধ্যাপক ড. হোসনে আরা বেগম, শিল্পকলায় সুচিশিল্পী
মৌলুদা খানম, নারীর ক্ষমতায়নে পারভীন মাহমুদ এফসিএ, চ্যালেঞ্জিং পেশায়
নাসরিন সুলতানা এবং ক্রীড়ায় আঁখি খাতুন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী
মোহাম্মদ নাসিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী
মেহের আফরোজ চুমকি, সুইডিশ অ্যাম্বাসেডর চারলোত্তা সøাইডার,
সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপুমনি, সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস
প্রমূখ। অনুষ্ঠানে অতিথিরা পুরস্কারপ্রাপ্তদের হাতে তুলে দেন আলোকিত
নারী সম্মাননা।
বগুড়ার কৃতীসন্তান, লাখো নারীর আত্মবিশ্বাস ও টিএমএসএস এর
নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগমকে সমাজসেবায়
বিশেষ অবদান রাখার জন্য ‘জয়া আলোকিত নারী সম্মাননা-২০১৮’ প্রদান
করা হয়। বগুড়াবাসী তার এ অর্জনের জন্য গর্বিত।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451