শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পাঁচবিবিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১০ মার্চ, ২০১৮
  • ২৩০ বার পড়া হয়েছে
পাঁচবিবিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) :-  জানবে
দেশ দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত বাংলাদেশ” এই স্লোগানকে
সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে বর্নাঢ্য র‌্যালি,
আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে জাতীয়
দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ শনিবার সকালে উপজেলা প্রশাসন আয়োজনে পরিষদ
চত্বর হতে একটি বর্নাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের
প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আবারও একই স্থানে গিয়ে শেষ
হয়।
র‌্যালি শেষে উপজেলা পরিষদ হল রুমে পাঁচবিবি উপজেলা পরিষদ
চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায়
প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও জেলা
আওয়ামীলীগের সভাপতি এ্যাড: আলহাজ্ব সামছুল আলম দুদু।
বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী কর্মকর্তা রাজিবুল আলম,
সহকারি কমিশনার (ভূমি) এ কে এম হেদায়তুল ইসলাম, উপজেলা
পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান দৌলতুন নাহার দৌলন, উপজেলা
আ:লীগের সভাপতি আবু বক্ক্ধসঢ়;র সিদ্দিক মন্ডল,বালিঘাটা ইউপি
চেয়ারম্যান নুরজ্জামান চৌধুরী বিপ্লব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন
কর্মকর্তা নুর- ই শেফা প্রমুখ।
পরে বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের মাঝে দুর্যোগের সময় ব্যবহৃত
বিভিন্ন সরঞ্জামদী সম্পর্কে ধারনা দেন ফায়ার সার্ভিসের
কর্মিরা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451