মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ছাতকে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় কিশোরের মৃত্যু, আহত ৬

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১০ মার্চ, ২০১৮
  • ৪০১ বার পড়া হয়েছে

চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ)::

ছাতকে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় আবু বকর (১৫) নামের এক কিশোরের মৃত্যু ঘটেছে। সে কালারুকা
ইউনয়নের হাসনাবাদ গ্রামের আলাল মিয়ার পুত্র। এসময় চালকসহ আরো ৬জন আহত হয়েছে। পুলিশ
ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার (৯মার্চ) সন্ধ্যা ৭টায় ছাতক থেকে একটি সিএনজি অটো-
রিকশা (নং সুনামগঞ্জ থ ১১-১৭৯২) যাত্রি নিয়ে গাবিন্দগঞ্জ যাবার পথে পেপারমিল সড়কের পাশে
দাঁড়িয়ে থাকা একটি ট্রাক (নং সিলেট ট ১১- ০৬৭৭) এর পেছন ধাক্কা দিলে ঘটনাস্থলে সিএনজি
যাত্রি আবু বকর নিহত হয়। এসময় কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার সফিক মিয়ার স্ত্রী
নূরুন্নাহার (৪২), একই এলাকার রফিক মিয়ার স্ত্রী আলেয়া (৪৫), রুহুল আমিনের স্ত্রী মিনুআরা
(৪২), আইনুল্লাহর মেয়ে আসমা (১৮) ও ছাতকের হাসনাবাদ গ্রামের একরাম উল্লাহর পুত্র আব্দুর
রহমান (১৬) আহত হয়। ঘটনার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মিরা আহতদের
উদ্ধার করে চিকিৎার জন্যে ছাতক হাসপাতালে প্রেরণ করেন। পরে গুরুতর আহত নূরুন্নাহার,
আলেয়াও মিনুআরাকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ছাতক থানা পুলিশ ঘটনার
সত্যতা স্বীকার করে দূর্ঘটনা কবলিত গাড়ি থানায় নিয়ে আসেন বলে জানান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451