বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

হামলাকারী জাফর ইকবালের সঙ্গে মঞ্চেই ছিলেন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৩ মার্চ, ২০১৮
  • ৩৮১ বার পড়া হয়েছে

 

অনলাইন ডেস্কঃ- 

জনপ্রিয় লেখক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারী যুবকের পরিচয় এখনও জানাতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। তবে হামলার পর গণপিটুনির শিকার যুবককে পুলিশ হেফাজতে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করে পরিচয় জানানো হবে।

আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) মুক্তমঞ্চে হামলার ঘটনার ঘটে। সেখানে তিনি ‘ইইই ফেস্টিভ্যালে’ (ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের একটি উৎসব) উপস্থিত ছিলেন। উৎসবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিয়েছিলেন। হামলার মুহূর্তে চলছিল একটি রোবোটিকস প্রতিযোগিতা। এ সময় শিক্ষার্থীরা অনুষ্ঠানে ভিডিও ও স্থিরচিত্র ধারণ করেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী তার ক্যামেরায় তোলা কয়েকটি ছবি সাংবাদিকদের দিয়েছেন।

ছবিতে দেখা যায়, মঞ্চে রাখা চেয়ারে অন্যদের সঙ্গে বসে আছেন ড. জাফর ইকবাল। তাঁর বাঁ ও ডান পাশে অনেকেই আছেন; সামনে ও পেছনেও শিক্ষার্থীরা আছেন। সামনে একদল শিক্ষার্থী অংশ নিয়েছেন রোবোটিকস প্রতিযোগিতায়। এটাই ড. জাফর ইকবাল দেখছিলেন। তাঁর ঠিক পেছনেই কয়েকজনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এর মধ্যেই কালো গেঞ্জি পরা এক যুবককে দেখা যায়। গণপিটুনির পর হামলাকারীর যে ছবি পাওয়া গেছে তার সঙ্গে হুবহু মিলে যায় তার চেহারা।

ছবিতে আরো দেখা যায়, ড. জাফর ইকবালের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যরা পেছনে অবস্থান নিয়েছেন।

হামলায় আহত ড. জাফর ইকবালকে নেওয়া হয় এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। এরপর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে নেওয়া হচ্ছে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)।

সিলেট মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) জ্যোতির্ময় সরকার তপু জানান, যুবককে চিকিৎসা দিয়ে তার কাছ থেকে পরিচয় ও হামলার তথ্য নেওয়ার চেষ্টা করা হবে।

হামলায় বাধা দিতে গেলে আহত হন পুলিশের উপপরিদর্শক (এসআই) ইব্রাহীম।

হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর প্রতিবাদে শাবিপ্রবি ক্যাম্পাস ও রাজধানীর শাহবাগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451