রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

হাতীবান্ধা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শিক্ষক আটক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৪২৬ বার পড়া হয়েছে
হাতীবান্ধা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শিক্ষক আটক

 

হাসান মাহমুদ,
লালমনিরহাট প্রতিনিধি ঃ
লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় এসএসসি
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আওলাদ হোসেন নামের এক
শিক্ষককে আটক করা হয়েছে।
শনিবার উপজেলার বড়খাতা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা
চলাকালীন সময়ে ওই শিক্ষককে আটক করে পুলিশকে
দিয়েছেন ইউএনও।
আটক আওলাদ হোসেন মধ্য গড্ডিমারী এলাকার
আব্দুস ছামাদের পুত্র বলে ও সে বড়খাতা উচ্চ বিদ্যালয়ের
ল্যাব এ্যাসিস্টেন্ট।
জানাগেছে, শনিবার সকাল ১০ টার দিকে ওই পরীক্ষা
কেন্দ্র পরিদর্শনে যান হাতীবান্ধা উপজেলা নিবার্হী
কর্মকর্তা ও পরীক্ষা নিয়ন্ত্রন কমিটির সভাপতি আমিনুল
ইসলাম। এসময় আওলাদ হোসেনের চলাফেরায় সন্দেহ হলে
তার পকেট সার্চ করেন ইউএন। এতে আওলাদ হোসেনের
প্যান্টের পকেটে থাকা একটি নোট প্যাডে শনিবার
অনুষ্ঠিত ‘বাংলাদেশ ও বিশ্ব পরিচয়’ বিষয়ের
বহুনিবার্চনী (এমসিকিউ) পরীক্ষার ২৫ টি প্রশ্ন আর
সেসবের উত্তর লেখা অবস্থায় দেখতে পান তিনি। পরে তার
জমাকৃত মুঠোফোন সার্চ করে ওই একই বিষয়ের

ফাঁস হওয়া প্রশ্নপত্রসহ বিগত একাধিক এসএসসির
প্রশ্নপত্রও মিলে। ফলে তাকে তাৎক্ষনিকভাবে আটক করে
থানা পুুলিশের কাছে সোপর্দ করেছেন ইউএনও
আমিনুল ইসলাম।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) শামীম হাসান সরদার জানান, প্রশ্ন ফাঁসের
অভিযোগে আওলাদ হোসেন নামে একজন কে আটক করা
হয়েছে। ওই শিক্ষকের বিরুদ্ধে সংশ্লিস্ট কেন্দ্র সচিব
মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
এদিকে এ বিষয়ে জানতে বড়খাতা উচ্চ বিদ্যালয়ের
প্রধান শিক্ষক ও কেন্দ্রর সচিব জাহেদুল বারীর ব্যবহৃত
মুঠোফোনে একাধিকার কল দেয়া হলেও ফোনসেটটি বন্ধ
পাওয়া যায়।
এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা নিবার্হী কর্মকর্তা
(ইউএনও) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে
জানান, ‘আটক আওলাদের পকেটে একটি নোট প্যাডে
বহুনিবার্চনী (এমসিকিউ) পরীক্ষার ২৫ টি প্রশ্ন এবং
সেগুলোর উত্তর লেখা অবস্থায় পাওয়া যায়। এরপর তার জমাকৃত
মুঠেফোন সার্চ করে শনিবারের পরীক্ষাসহ এর আগের
একাধিক পরীক্ষার প্রশ্ন পাওয়া গেছে। তাই অভিযুক্ত
শিক্ষক আওলাদকে তাৎক্ষনিকভাবে আটক করে তার বিরুদ্ধে
কেন্দ্র সচিবকে মামলা দায়েরের নির্দেশ দেয়া হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451