বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পার্থক্যটা তাহলে হাথুরুই গড়ে দিয়েছেন!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৫৫১ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্কঃ- 

তিনি ছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক কোচ। খুব বেশি দিন হয়নি পদত্যাগ করেছেন। বলা হচ্ছে চন্ডিকা হাথুরুসিংহের কথা। এখন তিনি শ্রীলঙ্কা জাতীয় দলের কোচ। শুধু তাই নয়, বাংলাদেশে প্রথম সফরে এসে রীতিমতো নাকানি-চুবানি খাইয়েছেন লাল-সবুজের দলকে। তাঁর অধীনে ত্রিদেশীয় সিরিজ এবং টেস্ট সিরিজের পর টি-টোয়েন্টিতেও বাংলাদেশ দলকে একরকম নাস্তানাবুদ করে ছেড়েছে শ্রীলঙ্কা।

বিষয়টি নিয়ে কম আলোচনা-সমালোচনা হয়নি। এখন চলছে চুলচেরা বিশ্লেষণ। অবশ্য আগে থেকেই একটা কথা বারবার আলোচনা হয়েছিল, বাংলাদেশের খেলোয়াড়দের নাড়ি-নক্ষত্র ভালোই জানা বর্তমান শ্রীলঙ্কার কোচ হাথুরুসিংহের। তিনিই পারেন সিরিজের একটা পার্থক্য গড়ে দিতে।

শেষ পর্যন্ত লঙ্কান কোচ স্বীকার করেছেন, বাংলাদেশের ক্রিকেটারদের সম্পর্কে তাঁর জানাশোনাটাই সিরিজে পার্থক্য গড়ে দিয়েছে। আজ শনিবার সিলেটে সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেন, “যদি সত্যি বলতে হয়, আমি বল ‘হ্যাঁ’। ওদের (বাংলাদেশ) ক্রিকেটারদের বেশ কজনকে নিয়ে আমাদের আলাদা পরিকল্পনা ছিল। আমি জানতাম, চাপের মধ্যে তারা কেমন করে, কীভাবে খেলে। সে পরিকল্পনা অনুযায়ী আমরা সফল হয়েছি।”

দলের এই সাফল্যে দারুণ খুশি শ্রীলঙ্কার কোচ, ‘ব্যক্তিগতভাবে আমার জন্য এটি খুবই ভালোলাগার যে, এই সফরে আমাদের দল দারুণ খেলেছে। অবশ্য প্রথম দুই ম্যাচে ওরা (বাংলাদেশ) বেশ দাপট দেখিয়েছে। সেটা প্রত্যাশিতই ছিল। পরে আমরা যেভাবে ঘুরে দাঁড়িয়েছি, তাতে আমি খুবই আনন্দিত।’

তবে বাংলাদেশের সাফল্য কামনা করতে ভুলেননি হাথুরুসিংহে, ‘বাংলাদেশ ভালো করুক এটা আমি সবসময়ই চাই। তাদের পথচলায় আমার নজর থাকবে।’

আগামীকাল রোববার সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টায়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451