রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জেলা পাবনা-একই এলাকায় এক দিনে ৪ জনের মৃত্যু এক গোরস্তানে তিনজনের দাফন। সাভারে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি-ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আশুলিয়ার জামগড়ায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন আটক, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দখল করে রেখেছে মৎস্য আড়তের গাড়ি যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপার বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ঢাকা জেলা ৮ বারের সেরা করদাতা রোমান ভুঁইয়ার পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা আশুলিয়ায় নারীদের ওপর নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে, পার্বতীপুরে শহীদ বুদ্ধিজীবি দিবসে – বিএফইউজে সভাপতি পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবসে  মোমবাতি প্রজ্জলন

মৌলভীবাজারে সাংবাদিক রহিমকে বখাটের হুমকি, থানায় জিডি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৫৪৮ বার পড়া হয়েছে

 স্টাফ রিপোর্টার:- মৌলভীবাজারে বখাটে কর্তৃক সাংবাদিকের উপর হামলা ও হুমকি ধামকির ঘটনা ঘটেছে। (১১ ফেব্রুয়ারি) রবিবার রাতে মৌলভীবাজার শহরের কুসুমবাগস্থ সাংবাদিক মো: আব্দুর রহিমের কর্মস্থল জে এন্ড জে কম্পিউটার দোকানে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে হামলার শিকার দৈনিক বাংলার প্রতিদিন মৌলভীবাজার জেলা প্রতিনিধি মো: আব্দুর রহিম মৌলভীবাজার সদর মডেল থানায় আতিক© আলমগীর (২৪) নামের এক বখাটে যুবকের বিরুদ্ধে (১২ ফেব্রুয়ারি) সোমবার একটি সাধারণ ডায়েরি (জিডি নং ৬৫৪) দায়ের করেছেন। সাধারণ ডায়েরির বিবরণে জানা যায়, সাংবাদিক রহিমের কর্মস্থলে বখাটে আতিক© আলমগীর একজন সেলসম্যান ছিল। রবিবার সকাল আনুমানিক ১১ ঘটিকার সময় বখাটে আতিক সাংবাদিক রহিমকে সিগারেট খাওয়ার অফার করলে সাংবাদিক অসম্মতি জানান এবং দোকান মালিককে এ বিষয়ে অবগত করেন। দোকান মালিক বখাটে আতিককে ডেকে এনে পূর্বের কিছু ঘটনা স্মরণ করিয়ে বকাঝকা করে দোকান থেকে বের করে দেন। চাকুরিচুত্য বখাটে আতিক ক্ষিপ্ত হয়ে ওইদিন রাত আনুমানিক ৯:৩০ মিনিটের সময় কর্মস্থলের বিত‌রে ঢু‌কিয়া সাংবাদিক রহিমকে মারপিট করার উদ্দেশ্যে আক্রমন চালায়। এ সময় দোকা‌নের মা‌লিকসহ আশে পাশের লোকজন ছুটে এসে বখাটে আতিকের অতর্কিত হামলার কবল থেকে সাংবাদিককে রক্ষা করেন। এ সময় আতিক প্রকাশ্যে সাংবাদিককে প্রাণে হত্যার হুমকি প্রদর্শন করে। জানমালের সমূহ ক্ষতি এরাতে এবং ভবিষ্যৎ নিরাপত্তার জন্য সাংবাদিক রহিম আইনের আশ্রয় নিতে সাধারণ ডায়েরি করেছেন। বখাটে আতিক© আলমগীর মৌলভীবাজার সদর উপজেলার ১২নং গিয়াসনগর ইউপিস্থ আকবরপুর গ্রামের সরুক মিয়ার ছেলে। এ ব্যাপারে মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ সুহেল আহমদের সাথে কথা হলে তিনি বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ব্যাপার। ঘটনাটি দ্রুত তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি সাংবাদিকদের জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451