শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জেলা পাবনা-একই এলাকায় এক দিনে ৪ জনের মৃত্যু এক গোরস্তানে তিনজনের দাফন। সাভারে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি-ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আশুলিয়ার জামগড়ায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন আটক, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দখল করে রেখেছে মৎস্য আড়তের গাড়ি যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপার বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ঢাকা জেলা ৮ বারের সেরা করদাতা রোমান ভুঁইয়ার পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা আশুলিয়ায় নারীদের ওপর নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে, পার্বতীপুরে শহীদ বুদ্ধিজীবি দিবসে – বিএফইউজে সভাপতি পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবসে  মোমবাতি প্রজ্জলন

প্রশাসন-পুলিশ খালেদার পক্ষে হলে দেশ চলছে কীভাবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৫০৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ-

প্রশাসন, পুলিশ ও সশস্ত্র বাহিনী নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেওয়া বক্তব্য নিয়ে জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

রোববার প্রশ্নোত্তর পর্বে এক সম্পূরক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এই প্রশ্ন তুলে বলেন, পুলিশ, সশস্ত্র বাহিনী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে হলে দেশ চলছে কীভাবে?

সরকারি দলের সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইনের এক সম্পূরক প্রশ্নে এই প্রতিক্রিয়া আসে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে।

শনিবার দলের এক সভায় খালেদা জিয়া বলেন, বিএনপির কোনো ভয় নেই। বিএনপির সঙ্গে প্রশাসন আছে, পুলিশ আছে, সশস্ত্র বাহিনী আছে। এ দেশের জনগণ আছে। দেশের বাইরে যারা আছেন, তারা আছেন।

সম্প্রতি পুলিশের ওপর হামলার বিষয়ে সরকারি দলের সদস্য ফজিলাতুন নেসা ইন্দিরার এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সম্প্রতি রাজধানীতে পুলিশের ওপর হামলা করে একদল সন্ত্রাসী পুলিশের দু’টি রাইফেল ভেঙেছে, প্রিজন ভ্যান ভাঙচুর করেছে এবং পুলিশ সদস্যদের আহত করেছে।

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে এ হামলা চালানো হয়। আমরা এই ঘটনার ভিডিও ফুটেজ দেখে অপরাধীদের চিহ্নিত করছি। এদের অবশ্যই আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করা হবে।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451