বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার

‘বিএনপি ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন হয় কি করে?’

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৫০৮ বার পড়া হয়েছে
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা

 

বিএনপি ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন হয় কি করে? এটা আমরা আগেও বলেছি, এখনো বলছি- বিএনপি ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন হবে না।বললেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

আগারগাঁওস্থ নির্বাচন ভবনে শুক্রবার দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

এর আগে বেলা সোয়া ১১টার দিকে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছে আওয়ামী লীগ।আজ শুক্রবার আগার গাঁওয়ে নির্বাচন কমিশন ভবন থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন আওয়ামী লীগ নেতা ও সংসদে সরকার দলীয় চিফ হুইপ আ স ম ফিরোজ। সকালে তার নেতৃত্বে আওয়ামী লীগ প্রতিনিধি দল নির্বাচন ভবনে আসেন।এসময় সাংবাদিকদের ফিরোজ বলেন, রাষ্ট্রপতি আবদুল হামিদ সততা ও নিষ্ঠার সঙ্গে দেশ ও জনগণের জন্য কাজ করছেন। এজন্য আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে মনোনয়ন দেয়া হয়েছে।গেলো বুধবার রাতে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের বৈঠকে রাষ্ট্রপতি পদে আবদুল হামিদকে প্রার্থী চূড়ান্ত করা হয়। গণভবনে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক হয়।

 

 

সুত্র,rtv


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451