শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জেলা পাবনা-একই এলাকায় এক দিনে ৪ জনের মৃত্যু এক গোরস্তানে তিনজনের দাফন। সাভারে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি-ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আশুলিয়ার জামগড়ায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন আটক, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দখল করে রেখেছে মৎস্য আড়তের গাড়ি যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপার বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ঢাকা জেলা ৮ বারের সেরা করদাতা রোমান ভুঁইয়ার পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা আশুলিয়ায় নারীদের ওপর নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে, পার্বতীপুরে শহীদ বুদ্ধিজীবি দিবসে – বিএফইউজে সভাপতি পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবসে  মোমবাতি প্রজ্জলন

স্বাস্থ্যরক্ষায় ব্যবহার করুন নিম

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০১৮
  • ৪৮০ বার পড়া হয়েছে
নিম স্বাস্থ্যরক্ষায় ব্যবহার করুন

স্বাস্থ্য ঃ-

নিমগাছের ঔষধি গুণের কোনো তুলনা নেই। প্রতিদিনকার স্বাস্থ্যরক্ষায় নিম গাছের বিভিন্ন অংশকে আপনি ব্যবহার করতে পারেন। চলুন তাহলে জেনে নিই শরীরের যত্নে আপনি নিমগাছকে কীভাবে ব্যবহার করতে পারেন।

আলসার নিরাময়ে

নিম পাতা ও নিম বীজের রস খেলে আলসার ভাল হয়।

জন্ডিস রোগ প্রতিকারে   

২৫-৩০ ফোঁটা নিমপাতার রস একটু মধুর সাথে মিশিয়ে সকালে খালি পেটে খেলে জন্ডিস রোগ থেকে মুক্তি পাওয়া যায়।

বহুমূত্র রোগ নিরাময়ে

প্রতিদিন ১ টেবিল চামচ নিমপাতার রস সকালে খালি পেটে ৩ মাস খেলে ডায়বেটিস ভাল হয়। জানা গেছে নিম পাতার রস খেলে ইনসুলিন নেয়ার প্রবণতা ৩০-৭০% কমে যায়।

চোখের ব্যথা দূর করতে

চোখে চুলকানি হলে নিমপাতা পানিতে দশ মিনিট সিদ্ধ করে ঠাণ্ডা করে নিয়ে চোখে সেই পানির ঝাপটা দিলে আরামবোধ করবেন।

মাথাধরা সারাতে

মাথাব্যথা একটি কমন রোগ। তাই যদি নিম তেল নিয়মিত মাখেন মাথা ধরা কমে যাবে।

ক্যান্সার প্রতিরোধে

ক্যান্সার প্রতিকারে নিমপাতার ভূমিকা অতুলনীয়। বিশেষ করে নিম তেল, বাকল ও পাতার রস ব্যবহারে ক্যান্সার-টিউমার, স্কিন ক্যান্সার প্রভৃতি উপশম হয়।

হৃদরোগ প্রতিকারে

নিম পাতার রস খেলে হৃদরোগে উপকার পাওয়া যায়। নিম পাতার রস ব্লাড প্রেশার ও কোলেস্টেরল কমাতে সাহায্য করে। রক্ত পাতলা করে, হার্টবিট কমাতেও ভূমিকা রাখে।

কৃমি নিরাময় করতে

৩-৪ গ্রাম নিমের ছাল গুঁড়ো করে সামান্য পরিমাণ সৈন্ধব লবণসহ সকালে খালি পেটে এক সপ্তাহ খেলে কৃমির উপদ্রব হতে রক্ষা পাওয়া যায়। নিয়মিত এক সপ্তাহ সেবন করতে হবে।

রক্ত পরিষ্কার ও চর্ম রোগ

নিমপাতার রস রক্ত পরিষ্কার করে ও রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে। এছাড়াও রক্ত চলাচল বাড়িয়ে হৃৎপিণ্ডের গতি স্বাভাবিক রাখে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে নিমপাতা।

দাঁতের যত্ন

কচি নিম ডাল দিয়ে দাঁত মাজলে দাঁত ভাল থাকে। নিম পাউডার দিয়ে দাঁত মাজলে দাঁত ও মাড়ি থাকে সবল।

 

সুত্র, Rtv

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451