রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আত্রাইয়ে আওয়ামীলীগের দুগ্রুপে সংর্ঘষ ,আহত ৯

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০১৮
  • ৪৩৫ বার পড়া হয়েছে

আত্রাই প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইয়ে আওয়ামী লীগের দু‘গ্রুপের প্রচারণাকালে প্রতিপক্ষের
হামলায় কমপক্ষে ৯ জন আহত হয়েছে। আহতদের আত্রাই ও রাণীনগর উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার নওগাঁ-৬ (আত্রাই- রাণীনগর)
আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী নওশের আলী তার লোকজনসহ
আত্রাই উপজেলার কালিকাপুর ইউনিয়নে গণসংযোগ করছিলেন। এ সময়
আওয়ামী লীগের আরেক গ্রুপের লোকজন ৭/৮টি মোটরসাইকেল যোগে দলীয়
প্রচার কাজে কালিকাপুর ইউনিয়নের তারানগর নামক স্থানে পৌঁছলে দু‘গ্রুপ
মুখোমুখি হয় এবং সংঘর্ষের সৃষ্টি হয়। এতে প্রতিপক্ষের হামলায় ৯জন
আহত হয়। আহতরা হলো রাণীনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি রোকনুজ্জামান
মোহন ((২৮), ছাত্রলীগ নেতা হেবুল (২৫), আব্দুর রহিম (১৮), সোহাগ (১৭),
জিল­ুর রহমান (২৬), রবিন (১৮), সেলিম (২৫), রাণীনগর যুবলীগ নেতা সবুজ
(২৫) ও সাদিকুল ইসলাম (৩২)। আহতদের মধ্যে সবুজ ও সাদিকুল আত্রাই
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অন্যান্যরা রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
চিকিৎসাধীন রয়েছে।
আত্রাই থানার ওসি মোবারক হোসেন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে
গিয়েছিলাম। সেখানে কয়েকটি ভাংচুরকৃত মোটরসাইকেল ছিল যা
থানায় নিয়ে এসেছি। এ ব্যাপারে রাণীনগর থানার ওসি এএসএম সিদ্দিকুর
রহমান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি বা কাউকে
গ্রেফতার করা হয়নি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451