বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রশংসায় ভাসছেন ‘ব্যাটসম্যান’ কাটার বয় মুস্তাফিজ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০১৮
  • ৫২৭ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্কঃ-  

বোলিং প্রতিভা দিয়ে এরই মধ্যে সারা দুনিয়া মাত করেছেন তিনি। বলা হচ্ছে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের কথা। যাঁকে বলা হয়ে থাকে বাংলাদেশের বোলিং বিস্ময়। সাতক্ষীরার এই তরুণ পেসারের এবার ব্যাটিং প্রতিভাও দেখেছে সবাই। ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে দলের প্রয়োজন মুহূর্তে ১৮ রানের হার-না-মানা একটি ইনিংস খেলে বুঝিয়ে দিয়েছেন, ব্যাট হাতেও ভালো কিছু করার ক্ষমতা রাখেন তিনি।

দলীয় ১৭০ রানে আট উইকেট হারিয়ে খুবই বিপদে ছিল বাংলাদেশ। এরপর সানজামুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন মিলে স্কোর বোর্ডে ৪৬ রান যোগ করেন। তাই দলের সংগ্রহ গিয়ে পৌঁছে সম্মানজনক পর্যায়ে।

ছোট হলেও দারুণ একটি ইনিংস খেলে প্রশংসায় ভাসছেন মুস্তাফিজ। এদিন ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেন, ‘টসের সময় ভেবেছিলাম এই উইকেটে ২৮০ থেকে ৩০০ রান হবে। কিন্তু উইকেট খুব একটা সহজ ছিল না। তামিম-সাকিব অসাধারণ ব্যাট করেছে। মাঝে আমরা পরপর একাধিক উইকেট হারিয়েছি। নবম, দশম ও ১১তম ব্যাটসম্যান মিলে স্কোরে প্রায় ৪৬ রান যোগ করেছে। মুস্তাফিজ ব্যাটিং অনুশীলন করছে। সেটি বেশ কাজে এসেছে তাঁর।’

প্রশংসা করেন তামিম ইকবালও, ‘আমি কৃতিত্ব দেব দলের কোচিং স্টাফকে। আপনারা দেখেছেন, লোয়ার অর্ডারদের নিয়ে তারা কতটা খেটেছে। সেটিরই ফল মিলছে। লোয়ার অর্ডারদের এনে দেওয়া রানগুলোই আমাদের ম্যাচে রেখেছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451