স্টাফ রিপোর্টারঃ ঢাকা জেলার সাভার উপজেলায় কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) দের চাকুরী জাতীয়করনের দাবিতে শতাধিক সদস্যগণ অংশ গ্রহন করেছেন। গত ২০/০১/২০১৮ ইং থেকে উক্ত অবস্থান চলছে। এই অবস্থানরত সদস্যদের সভাপতিত্ব করেন (সিএইচসিপি) এর ঢাকা বিভাগীয় এসোসিয়েশন সভাপতি পিযুষ কান্তি রায়, এ সময় ঢাকা জেলা মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ শাম্মী আকতার ও সাভার উপজেলা শাখার সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন সাংবাদিকদের তারা বলেন, আমাদের মধ্যে সাড়ে চার হাজার মুক্তিযোদ্ধা পরিবারসহ ১৩০০০ সদস্যসহযোগী অদ্যাবধি ইনক্রিমেন্ট, বেতন বৃদ্ধিসহ অন্যান্য মৌলিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবনযাপন করছি। তারা আরও বলেন, আমরা সমগ্র বাংলার সিপিএইচসিপিরা মনেপ্রাণে বিশ্বাস করি আমাদের দাবীগুলো সরকার বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। ২২/০১/২০১৮ ইং রবিবার বিকালে উক্ত সদস্যগণ সাংবাদিকদের জানান, তাদের ন্যায্য দাবী চাকুরী জাতীয়করনের একদফা বাস্তবায়নের জন্য জনগন এবং সরকারের কাছে অনুরোধ ও দাবী, এ বিষয়ে সমাধান না হলে তারা লাগাতার অবস্থানরত থাকবেন বলে হুশিয়ারি করেন। না হয় জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন ও মানববন্ধন করা হবে বলে তারা জানান। ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার প্রায় ১৫জন সাংবাদিক উপস্থিত ছিলেন। এ সময় উক্ত (সিএইচসিপি) এর ঢাকা বিভাগের সভাপতি পিযুষ বলেন, বিগত দিনে আমাদের দাবী আদায়ে আন্দোলন এর পরিপ্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রী মহাদয়ও আমাদের আশ্বস্ত করেছেন। তারা দুঃখ প্রকাশ করে বলেন, এ বিষয়ে কোনো বাস্তবায়ন না হওয়ায় তারা তাদের চাকুরী জাতীয়করন করা দাবী নিয়ে রাস্তায় নেমে আন্দোলন করছেন।