মোঃ আশিকুর রহমান টুটুল, নাটোর জেলা প্রতিনিধি,
নাটোরের লালপুর উপজেলার গোপালপুর ডিগ্রী কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক
আখতারুল ইসলাম কে অবসর জনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। রোবিবার সকালে
কলেজের হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ আকরাম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য
এ্যাড. আবুল কালাম আজাদ। অন্যান্যের মধ্যে ছিলেন, কলেজের মনোবিজ্ঞান বিভাগের
প্রভাষক শওকত আরা, ব্যবস্থাপনা বিভাগে সহকারী অধ্যপক মতিউর রহমান, সাবেক অধ্যক্ষ
মুনসুর রহমান, বিদায়ী শিক্ষক বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আখতারুল ইসলাম,
গভণিং বডির সদস্য আতিয়ার রহমান, বুলবুল খান, শাহাবুল ইসলাম প্রমুখ।
এছাড়াও কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।