মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শীতে খুশকি দূর করার তিন উপায়

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০১৭
  • ২৮১ বার পড়া হয়েছে

খুশকি একটি অস্বস্তিকর সমস্যার নাম। শীতে অনেকেরই এই সমস্যা বেড়ে যায়। এতে নারী-পুরুষ উভয়ই আক্রান্ত হয়। খুশকি দূর করার কিছু পরামর্শ দিয়েছে স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট টপ টেন হোম রেমেডি।

১. নিয়মিত চুল ধুতে হবে
শীতে ঠান্ডা আবহাওয়ার কারণে অনেকে নিয়মিত চুল ধৌত করেন না। ময়লা চুল খুশকির সমস্যাকে বাড়িয়ে তোলে। এতে মাথার ত্বকে চুলকানির সমস্যা হয়। খুশকি প্রতিরোধে নিয়মিত চুল পরিষ্কার করা জরুরি। তাই সপ্তাহে অন্তত দুই থেকে তিনদিন শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করুন।

২. চুল আঁচড়ান
চুল আঁচড়ানো রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে। এটি স্বাস্থ্যকর ও খুশকিমুক্ত চুলের জন্য প্রয়োজন। তবে অবশ্যই চিরুনি বা ব্রাশকে পরিষ্কার রাখতে হবে। এ ক্ষেত্রে গরম পানি দিয়ে নিয়মিত চিরুনি পরিষ্কার করতে পারেন।

৩. চুলে তেল দিন
হালকা গরম তেল দিয়ে চুল ও স্ক্যাল্পে ম্যাসাজ করুন। এটি খুশকি প্রতিরোধে কাজ করবে। এটি শুষ্ক ও তৈলাক্ত দুই ধরনের স্ক্যাল্পের জন্যই উপকারী।

• সামান্য নারকেল তেল বা জলপাইয়ের তেল গরম করুন। এর মধ্যে কয়েক ফোঁটা টি ট্রি ওয়েল যোগ করতে পারেন।

• পাঁচ থেকে ১০ মিনিট এই তেল দিয়ে মাথা ম্যাসাজ করুন। এক ঘণ্টা চুলে রেখে দিন। এরপর ভালো একটি শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই থেকে তিনবার এই পদ্ধতি অনুসরণ করতে পারেন।

সুত্র/ ntv online


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451