বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন: আঞ্চলিক এভিয়েশন হাবের পথে নতুন অগ্রযাত্রা  বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত!

তালায় শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে জঙ্গিবাদবিরোধী মানববন্ধন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১ আগস্ট, ২০১৬
  • ২৭১ বার পড়া হয়েছে

সেলিম হায়দার,তালা
সন্ত্রাস,নৈরাজ্য,সাম্প্রদায়িকতা ও জঙ্গি হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান তালা মহিলা ডিগ্রী কলেজ ও উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান।
তালা মহিলা ডিগ্রী কলেজের আয়োজনে সোমবার সকাল ১১ টায় তালা উপ-শহরে র‌্যালী শেষে তালা বাজারের প্রধান সড়কে বিশাল এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ শফিকুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইকতিয়ার হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুনেচ্ছা খানম। সভায় অন্যান্যের মধ্যে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পদক সাবেক ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মীর জাকির হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সরদার মশিয়ার রহমান,কলেজ প্রভাষক নিলুফার বানু,নজরুল ইসলাম,ছাত্রী ভিত্তি মন্ডল ও নুরজাহান নিশি প্রমুখ বক্তব্য রাখেন । এসময় কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এছাড়াও সারাদেশের ন্যায় “সন্ত্রাস নয় শান্তি চাই, শঙ্কামুক্ত জীবন চাই” এই শ্লোগান সামনে রেখে তালা উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে সকাল ১১ টায় স্কুল-কলেজ ও মাদরাসায় স্বত:স্ফুর্ত ভাবে স্বস্ব প্রতিষ্ঠানের সামনের রাস্তায় সন্ত্রাস,নৈরাজ্য,সাম্প্রদায়িকতা ও জঙ্গি হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে।
 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451